হোম > সারা দেশ > বাগেরহাট

পুকুরে ডুবে যাচ্ছিল নাতি, তুলতে গিয়ে দাদারও মৃত্যু

বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি

ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারী উপজেলায় দাদার বাড়িতে ঢাকা থেকে বেড়াতে এসেছিল ৯ বছরের শিশু নূর কাদের মোল্লা। পুকুরে গোসল করতে নেমে একপর্যায়ে ডুবে যাচ্ছিল শিশুটি। বিষয়টি দেখতে পেয়ে নাতিকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন শাহজাহান মোল্লা (৮০)। কিন্তু দুজনের কেউ বেঁচে ফিরতে পারেনি।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবপুর গ্রামে পুকুরে ডুবে দাদা-নাতির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, শিশু নূর কাদের মোল্লা চিতলমারী উপজেলার উত্তর শিবপুর গ্রামের নূর জামানের ছেলে। সে তার দাদা শাহজাহান মোল্লার বাড়িতে বেড়াতে এসেছিল। স্বজন ও স্থানীয় লোকজন দাদা-নাতিকে পুকুর থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকেরা জানান, তারা দুজনই মারা গেছে।

চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়সাল আজকের পত্রিকাকে বলেন, পুকুরে ডুবে দাদা-নাতির মৃত্যুর ঘটনায় তাদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাগেরহাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

দখলদারদের অনুরোধে সরকারি খাল মুক্ত না করে ফিরলেন এমপি-ডিসি

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ আটক ৪, জব্দ নৌকা ও আড়াই মণ কাঁকড়া

বাগেরহাটে মোটরসাইকেল উল্টে দশম শ্রেণির শিক্ষার্থী নিহত

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ

চাকরি বহাল রাখার দাবিতে বাগেরহাট জেলা হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

ব্যক্তিগত সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করতে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

শ্রদ্ধা-ভালোবাসায় কবি রুদ্রকে স্মরণ

ধর্ষণচেষ্টার অপমানে তরুণীর মৃত্যুর অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার