হোম > সারা দেশ > বাগেরহাট

ফকিরহাটে বরজ নষ্টের পর পানের বাজারে ধস

আবুল আহসান টিটু, ফকিরহাট (বাগেরহাট)

বাগেরহাটের ফকিরহাটে পানের বাজারে ধস নেমেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন পানচাষিরা। বৈরী আবহাওয়ায় বরজ নষ্টের পর পানের দামও কমে যাওয়ায় ভবিষ্যতে পান চাষের বিষয়েও আগ্রহ হারিয়ে ফেলছেন তাঁরা।

আজ বুধবার উপজেলার টাউন নওয়াপাড়া, চুলকাঠি, ফকিরহাট সদর ও মানসা বাজার ঘুরে পানের দরপতনের এ চিত্র দেখা গেছে।

ফকিরহাটের একাধিক পান চাষি জানান, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বরজ নষ্ট হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে তাঁরা আগেভাগে পান তুলে বাজারে বিক্রির জন্য নিয়ে আসছেন। কিন্তু দেখা যায় কেউ পান কিনতে চাচ্ছে না। প্রতি পোন (৮০ টি) বড় আকারের পান ৬০ থেকে ৭০ টাকা বিক্রি করতে হচ্ছে। এ ছাড়া মাঝারি আকারের পান ৩০ থেকে ৪০ টাকা এবং ছোট আকারের পান ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ অন্য সময় এর অন্তত তিনগুণ দাম পাওয়া যায়।

ক্ষতিগ্রস্ত পানচাষিরা জানান, মাস তিনেক আগে তীব্র দাবদাহে বরজের ব্যাপক ক্ষতি হয়েছিল। এটা কাটিয়ে উঠতে না উঠতে অতিবৃষ্টির কবলে পড়ে পান চাষিরা একরকম সর্বস্বান্ত হয়ে পড়েছেন।

দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পানের হাট টাউন নোয়াপাড়া বাজারের ইজারাদার মোশা মেম্বার বলেন, ‘মধ্যপ্রাচ্য ও ইউরোপে পান রপ্তানি বন্ধ রয়েছে। ফলে পাইকারদের পান কেনার চাহিদা কমে গেছে। তা ছাড়া বৈরী আবহাওয়ায় বরজের পান নষ্ট হওয়ায় চাষিরা দ্রুত পান কেটে বাজারে নিয়ে আসছেন। পাইকার কম থাকায় ও জোগান বেশি হওয়ায় পানের দাম একেবারে কমে গিয়েছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে পান চাষিদের ক্ষতি হয়েছে। পানের দাম কমে যাওয়ায় তা আরও তীব্রতর হয়েছে। তবে এ সংকট কাটিয়ে উঠতে পানচাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।’

সুন্দরবনে সাপের ছোবলে আহত, সাপ ধরে হাসপাতালে গেলেন জেলে

মোংলায় বানৌজাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সুন্দরবনের ভেতর দিয়ে ২৩০ টন কয়লা পাচারের চেষ্টা, বাল্কহেডসহ আটক ৯

লোকালয়ে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক, সতর্ক করতে মাইকিং

ধর্মীয় সম্প্রীতি ধরে রাখতে সংকীর্ণ মানসিকতা ছাড়তে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় থাকতেন জুই, মরদেহ উদ্ধার

ফকিরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোংলায় নারীকে ধর্ষণের পর হত্যা, ২ মাস পর গ্রেপ্তার ২

রামপালে প্রথমবারের মতো ক্যানসার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা চালু

বাড়িতে চেতনানাশক স্প্রে করে চুরি, বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু