হোম > সারা দেশ > বাগেরহাট

অস্ত্রসহ দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্য গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি ও মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

গ্রেপ্তার বনদস্যু। ছবি: আজকের পত্রিকা

সুন্দরবনের বনদস্যু আলমগীর হোসেন সাগরের (৪৫) বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ কথা নিশ্চিত করেন।

এর আগে অস্ত্র, গুলিসহ সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু করিম শরীফ বাহিনীর সদস্য সাগরকে আটক করে কোস্ট গার্ড। আজ সকালে সুন্দরবনের শেলা নদী থেকে তাঁকে আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে মোংলা থানায় হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের সদস্যরা সুন্দরবনের শেলা নদীসংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় সকাল ৬টায় একটি অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে কোস্ট গার্ড বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করে। তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক, দুটি তাজা গুলি ও ছয়টি ফাঁকা গুলি জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ডাকাত আলমগীর হোসেন সাগর স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি ও ডাকাত দলকে অস্ত্র, গোলাবাদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। তাঁর বাড়ি মোংলা উপজেলার জয়মনি গ্রামে।

সুন্দরবনের ভেতর দিয়ে ২৩০ টন কয়লা পাচারের চেষ্টা, বাল্কহেডসহ আটক ৯

লোকালয়ে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক, সতর্ক করতে মাইকিং

ধর্মীয় সম্প্রীতি ধরে রাখতে সংকীর্ণ মানসিকতা ছাড়তে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় থাকতেন জুই, মরদেহ উদ্ধার

ফকিরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোংলায় নারীকে ধর্ষণের পর হত্যা, ২ মাস পর গ্রেপ্তার ২

রামপালে প্রথমবারের মতো ক্যানসার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা চালু

বাড়িতে চেতনানাশক স্প্রে করে চুরি, বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রামপাল থানার ওসির মৃত্যু

পলিথিনের ঝুপড়িতে ২০ বছর, স্বজনহীন সবুরার বিধবা ভাতাও বন্ধ