হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও

বাগেরহাট প্রতিনিধি

সর্বদলীয় সম্মিলিত কমিটির অবস্থান ধর্মঘট। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল রাখার দাবিতে সপ্তম দিনের মতো বিক্ষোভ চলছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা-কর্মীরা।

আজ সকাল থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল করে নেতা-কর্মীরা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন। নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যালয়ে প্রবেশ করতে দেননি আন্দোলনকারীরা। শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি থাকবে না। বিকেলে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা-কর্মীরা।

সকাল থেকে এসব কর্মসূচিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্যসচিব শেখ মোহাম্মাদ ইউনুস, জেলা বিএনপির সদস্যসচিব মোজাফফর রহমান আলম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক আইনজীবী কাজলসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গত ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আকিসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এর পর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন নেতা-কর্মীরা। এরপরেও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন তিনটি আসন জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে।

ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ

বন কর্মকর্তাকে কুপিয়ে হরিণশিকারিকে ছিনিয়ে নিয়ে গেলেন সহযোগীরা

সুন্দরবনে দস্যুদের সঙ্গে বনকর্মীদের গুলিবিনিময়, অপহৃত ৪ জেলে উদ্ধার

সাত দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ১১ জেলে

ডাকাতির চার ঘণ্টার মধ্যে ট্রাক-মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২

বাগেরহাটে নির্বাচন অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে সেবাপ্রার্থী নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ

বাগেরহাটে তুচ্ছ বিষয় নিয়ে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা

লিভার সিরোসিসে অনিশ্চিত সোহাগের জীবন, নিভছে বাবার কিডনিতে বাঁচার স্বপ্ন

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে রেকর্ড

উপকূলের হতদরিদ্র পরিবারগুলোর জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদ