হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস। ছবি: সংগৃহীত

সুন্দরবনে ঘুরতে এসে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস (৬১) মারা গেছেন। আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে সুন্দরবনের করমজল পর্যটন এলাকায় তিনি মারা যান। ঢাবির কলা অনুষদ আয়োজিত একটি কর্মশালায় যোগ দিতে অধ্যাপক আতাউর রহমান সুন্দরবনে এসেছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বলেন, ‘প্রতিবছরের মতো এবারও সুন্দরবনে আমাদের একটা একাডেমিক ফিল্ড ট্রিপ ছিল। সেখানে স্যারও ছিলেন। গতকাল রাতেও সেখানে আমাদের একটা সেমিনার হয়, তিনি সেখানে বক্তব্য দিয়েছেন। সকালে আর উঠতে পারেননি। আমরা যখন সবাই নাশতা করতে বসলাম, স্যার আসেননি বিধায় আমরা তাঁকে ডাকতে পাঠিয়েছিলাম। পরে দেখা যায় যে, স্যার আর নেই।’

অধ্যাপক সিদ্দিকুর রহমান খান আরও বলেন, ‘আমরা ধারণা করছি, ‘‘সিভিয়ার কার্ডিয়াক অ্যারেস্ট’’ হয়ে মারা গেছেন অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস।’

সুন্দরবনে জেলেদের ওপর হামলা ও জাল লুটের অভিযোগ

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

চাঁদা না পেয়ে মাদ্রাসা ভবনের কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা

বাগেরহাটের ফকিরহাট: অবাধে পরিযায়ী পাখি বিক্রি

মোংলা বন্দরের সক্ষমতার সবটুকু ব্যবহারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: মন্ত্রী রবিউল আলম

সুন্দরবনে দস্যু আতঙ্কে মাছ ধরা বন্ধ

নির্বাচন-পরবর্তী সহিংসতা: বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর আহত সমর্থকের মৃত্যু

বাগেরহাটে নির্বাচন-পরবর্তী পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর, আহত ৩৫

বাগেরহাটে তিনটিতে জামায়াত, একটিতে বিএনপি বিজয়ী

বাগেরহাটে ‘হ্যাঁ’ ভোটের জয়জয়কার