হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবনের ডিমেরচরে দুই হরিণ শিকারি আটক, হরিণ ধরার ফাঁদ জব্দ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 

সুন্দরবনের কচিখালী ডিমেরচরে আটক দুই হরিণ শিকারিকে আজ দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

পূর্ব সুন্দরবনের কচিখালির ডিমেরচর এলাকায় হরিণ শিকারের সময় আজ বুধবার সকালে দুই হরিণ শিকারিকে বনরক্ষীরা আটক করেছেন। এ সময় জব্দ করা হয়েছে হরিণ ধরার নাইলনের তৈরি মালা ফাঁদ। আটক ব্যক্তিরা হলেন রাজু শিকদার (৩০) ও জামাল হাওলাদার (২২)। তাঁদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ার খেজুরবাড়িয়া গ্রামে বলে জানিয়েছেন বনরক্ষীরা।

বন বিভাগ সূত্রে জানা যায়, বনরক্ষীরা আজ সকালে কচিখালী ডিমেরচরে টহল দেওয়ার সময় হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে অপেক্ষায় থাকা দুই ব্যক্তিকে বসে থাকতে দেখেন। বনরক্ষীদের দেখতে পেয়ে দুই ব্যক্তি বনের মধ্যে দৌড়ে পালাতে থাকেন। এ সময় বনরক্ষীরা ধাওয়া দিয়ে শিকারি দুজনকে ধরে ফেলেন।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, কচিখালি ডিমেরচরে হরিণ শিকারের সময় আটক দুই শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আজ দুপুরে তাঁদের বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

বাগেরহাট চেম্বার অব কমার্সের কমিটি বাতিল, প্রশাসক নিয়োগ

সুন্দরবন: বনদস্যুদের দৌরাত্ম্যে মধু আহরণে ধস

বাগেরহাটে আদালত ভবনের ছাদ ধসে আহত ৫

নদে ওয়াসার পাইপ বন্ধ নৌযান চলাচল

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

ধানখেতে জালে আটকা পড়ল ১০ ফুট অজগর

বাগেরহাটে ৪৮ জেলের মধ্যে স্বল্পসুদে ২ কোটি টাকার ঋণ বিতরণ

বাগেরহাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

দখলদারদের অনুরোধে সরকারি খাল মুক্ত না করে ফিরলেন এমপি-ডিসি

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ আটক ৪, জব্দ নৌকা ও আড়াই মণ কাঁকড়া