হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে কোস্ট গার্ড সদস্যের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

এম সালেহ আহমেদ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা ইস্যুকৃত অস্ত্রের গুলিতে এম সালেহ আহমেদ (৪২) নামের এক কোস্ট গার্ড সদস্য মারা গেছেন।

বুধবার (১১ মার্চ) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে মোংলার কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে এ ঘটনা ঘটে।

নৌবাহিনীর এই পেটি অফিসার প্রেষণে কোস্ট গার্ডে নিযুক্ত ছিলেন। নিজের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি চালিয়ে তিনি ‘আত্মহত্যা’ করেন বলে জানা গেছে। নিহত সালেহ আহমেদের গ্রামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের ঢুলিগাতী গ্রামে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, বুধবার বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড কর্মকর্তা এম সালেহ আহমেদের (৪২) মরদেহ কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তর থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে, তিনি নিজের বন্দুক দিয়ে নিজেকে গুলি করেছেন। গুলিবিদ্ধ হওয়ার পরে তাঁকে খুলনার উপশম হাসপাতালে নেওয়া হয়। এম সালেহ আহমেদের (৪২) মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তাঁর পরিবার বা বাহিনীর পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শরণখোলায় জমি নিয়ে বিরোধে এক ব্যক্তি খুন

অস্ত্রসহ আটক সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড

সেতু নির্মাণ: পাইলিংয়েই মেয়াদ শেষ, দুর্ভোগ ২০ গ্রামবাসীর

মেয়াদ শেষে হয়নি সেতু নির্মাণ, ঠিকাদার পরিবর্তনের দাবি

বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ বাঁকে বাড়ছে দুর্ঘটনা: ফকিরহাটে সাড়ে তিন মাসে নিহত ১১

কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল, ইচ্ছে করে কুমিরের মুখে দেওয়া হয়নি: তদন্ত কমিটি

খানজাহান আলীর মাজার: কুমিরের মুখে কুকুর তদন্তে কমিটি, জিডি

চিতলমারীতে বিশুদ্ধ পানির সংকটে কয়েক হাজার শিক্ষার্থী

সুন্দরবন: দস্যু আতঙ্কে কমছে মৌয়াল

ঘেরের মাছ চুরির অভিযোগে হাত-পা ভেঙে চোখ উপড়ে ফেলার চেষ্টা