হোম > সারা দেশ > বাগেরহাট

আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তা করবে না: যুবদল সভাপতি

বাগেরহাট প্রতিনিধি

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ৫ আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পাওয়ার পরও দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। সে কারণে দলটির আয়নাস্বরূপ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের সাবধানে রাজনীতি করতে হবে। গণহত্যাকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তা করবে না।’

আজ বুধবার সন্ধ্যায় বাগেরহাট স্বাধীনতা উদ্যানে ‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোনায়েম মুন্না এসব কথা বলেন।

কর্মিসভায় বক্তারা আরও বলেন, ‘ফ্যাসিবাদী সরকার বাগেরহাটে কোনো উন্নয়ন করেনি। সারা দেশের মতো বাগেরহাটকেও লুটেপুটে খেয়েছে। বাগেরহাটকে তারা জিম্মি করে রেখেছিল। এখানকার মানুষ কথা বলতে পারেনি। এখন কোথায় সেই স্বৈরাচারী হাসিনার ভাই শেখ হেলাল, শেখ তন্ময় ও তাদের দোসররা। জনগণের ভয়ে পালিয়েছে তারা। আর কখনো এ দেশে আসতে পারবে না, স্বৈরাচারের দোসররা। এই আনন্দে কোনো প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। বিএনপি ক্ষমতার দ্বারপ্রান্তে, আগামী নির্বাচন পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে এই সরকারকে সহযোগিতা করে যেতে হবে। তবে সরকার যদি তারেক রহমান ও বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে, তাহলে সেই কালো হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।’

স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমূল হাসানের সভাপতিত্বে যৌথ কর্মিসভায় আরও বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি শফিউদ্দিন শফি, যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন তারেক, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইতিহাস টিটু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দীপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মশিউর রহমান যাদু প্রমুখ।

ফকিরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোংলায় নারীকে ধর্ষণের পর হত্যা, ২ মাস পর গ্রেপ্তার ২

রামপালে প্রথমবারের মতো ক্যানসার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা চালু

বাড়িতে চেতনানাশক স্প্রে করে চুরি, বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রামপাল থানার ওসির মৃত্যু

পলিথিনের ঝুপড়িতে ২০ বছর, স্বজনহীন সবুরার বিধবা ভাতাও বন্ধ

পলেস্তারা খসে পড়ার ভয়ে মাথায় হেলমেট পরে কাজ করেন কর্মকর্তা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, স্থানীয়দের হাতে আটক পুলিশ কর্মকর্তা

পর্যটকবাহী জাহাজে নয়, জেলেদের নৌকায় দস্যুদের হামলাচেষ্টা—দাবি বন বিভাগের

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পালাল দস্যুরা