হোম > সারা দেশ > বাগেরহাট

মোল্লাহাটে গরুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

বাগেরহাট প্রতিনিধি

উল্টে যাওয়া ট্রাক। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গরুবাহী ট্রাকের ধাক্কায় কাবিল মিয়া (২৮) নামের মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময়ে ট্রাকের চালক, হেলপার এবং এক গরুর ব্যাপারী আহত হন। আজ বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার কাহালপুর এলাকার বাগেরহাট-ঢাকা মহাসড়কের আজিজ মোল্লার ঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেলচালক কাবিল মিয়া মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। গরুর ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রস্তুতি চলছে।’

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব: শফিকুর রহমান

বাগেরহাটের মোংলা: অতিবৃষ্টিতে বাগদার মড়ক, ক্ষতিগ্রস্ত চাষি

শরণখোলায় এক সপ্তাহে ১০ মাদক কারবারি গ্রেপ্তার

বাগেরহাটে নিহত একই পরিবারের ৩ জনের দাফন সম্পন্ন, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

বাগেরহাটে মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত

বাগেরহাটে ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

শিক্ষকদের ক্লাসে আর শিক্ষার্থীদের স্কুলে মোবাইল নিষিদ্ধ

বাগেরহাটে চোরাই ইজিবাইকসহ গ্রেপ্তার ৪

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মাছ শিকার, শুঁটকি-জাল-নৌকা জব্দ

বাগেরহাটে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত