হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবন থেকে হরিণের মাংসসহ আটক ৮

 মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকা থেকে হরিণের মাংস ও কাঁকড়াসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। তাঁদের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে সুন্দরবনের হাড়বাড়িয়ার দিঘিরখালসংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের সদস্যরা এই অভিযান চালান।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা, চারটি পা, হরিণ ধরার ফাঁদ, জাল, ১৮ কেজি কাঁকড়া, ৫ লিটার কীটনাশক ও দুটি নৌকা জব্দ করা হয়। সেই সঙ্গে অবৈধভাবে হরিণ ও কাঁকড়া শিকারের অভিযোগে আটজনকে আটক করা হয়। পরে রাতেই জব্দ মালপত্রসহ আটক ব্যক্তিদের বন বিভাগের চাঁদপাই ফরেস্ট অফিসে হস্তান্তর করে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট রাফিদ বলেন, বন্য প্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

উল্লেখ্য, গত ১ জুন থেকে ৩০ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ-কাঁকড়াসহ সব ধরনের বনজ সম্পদ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। এ সময়ে বনে ঢোকার অনুমতি নেই জেলে-বাওয়ালি ও পর্যটকদের। এ সময়টি মূলত বনের উদ্ভিদের বৃদ্ধি এবং জলজ ও বন্য প্রাণীর প্রজনন মৌসুম। তা নির্বিঘ্ন রাখতেই বন বিভাগ তিন মাসের এ নিষেধাজ্ঞা দেয়।

সুন্দরবনের ভেতর দিয়ে ২৩০ টন কয়লা পাচারের চেষ্টা, বাল্কহেডসহ আটক ৯

লোকালয়ে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক, সতর্ক করতে মাইকিং

ধর্মীয় সম্প্রীতি ধরে রাখতে সংকীর্ণ মানসিকতা ছাড়তে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় থাকতেন জুই, মরদেহ উদ্ধার

ফকিরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোংলায় নারীকে ধর্ষণের পর হত্যা, ২ মাস পর গ্রেপ্তার ২

রামপালে প্রথমবারের মতো ক্যানসার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা চালু

বাড়িতে চেতনানাশক স্প্রে করে চুরি, বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রামপাল থানার ওসির মৃত্যু

পলিথিনের ঝুপড়িতে ২০ বছর, স্বজনহীন সবুরার বিধবা ভাতাও বন্ধ