হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে এক দিনে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১০২

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩ জন। গতকাল শনিবার সকাল থেকে আজ রোববার সকাল পর্যন্ত ৩৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হ‌ুমায়ূন কবির।

নতুন আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৪৮, মোল্লাহাটে ১৯, ফকিরহাটে ৯, মোরেলগঞ্জে ১০, মোংলায় ৬ ও শরণখোলায় ১০ জন রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৭৭। সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৬৬ জন। মারা গেছেন ১০৯ জন। আক্রান্তদের মধ্যে ১ হাজার ২০২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হ‌ুমায়ূন কবির বলেন, বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন তিনজন; যা আমাদের জন্য একধরনের সতর্ক বার্তা। আসন্ন কোরবানি উপলক্ষে খুব বেশি ছোটাছুটি না করে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। তা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

চিতলমারীতে বিদ্যালয়ে কুকুরের উৎপাত, আতঙ্কে ৩৫০ শিশুশিক্ষার্থী

বাগেরহাটে বাংলালিংকের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা-সিম ছিনতাই

বাগেরহাটে শোয়ার ঘর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জে নিখোঁজের এক দিন পর খালে কিশোরের ভাসমান মরদেহ

সুন্দরবনে দস্যু-কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, উদ্ধার ৫ জেলে

লোকালয়ে আবারও বাঘের আনাগোনা, আতঙ্কে ৫ গ্রামের মানুষ

মোংলায় পশুর চ্যানেলে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় কয়লাবোঝাই জাহাজডুবি

সুন্দরবনে তেলবাহী জাহাজের ধাক্কায় ১,২৫০ টন কয়লাবোঝাই কার্গোডুবি

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবি জেলে ও ব্যবসায়ীদের

মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি