হোম > সারা দেশ > বাগেরহাট

রাতে ডিউটি করে ভোরে আর ঘরে ফেরা হলো না, সড়কে গেল প্রাণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ ঘিরে স্থানীয় মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের ফকিরহাটে বাসচাপায় বাইসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের মূলঘর এলাকার রাজপাট-সোনাখালী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. আতিয়ার রহমান (৪৫)। তিনি যাত্রাপুরের মৃত ইমান উদ্দিনের ছেলে। তিনি বিসমিল্লাহ ফিড মিলস লিমিটেডের কর্মচারী ছিলেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান আজকের পত্রিকাকে জানান, আতিয়ার ফিড মিলে রাতে দায়িত্ব পালন করে ভোরে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় আরেকটি বাসের চাপায় ঘটনাস্থলে তিনি নিহত হন।

ওসি নুরুজ্জামান বলেন, খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি জব্দ করা সম্ভব হয়নি।

ফকিরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোংলায় নারীকে ধর্ষণের পর হত্যা, ২ মাস পর গ্রেপ্তার ২

রামপালে প্রথমবারের মতো ক্যানসার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা চালু

বাড়িতে চেতনানাশক স্প্রে করে চুরি, বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রামপাল থানার ওসির মৃত্যু

পলিথিনের ঝুপড়িতে ২০ বছর, স্বজনহীন সবুরার বিধবা ভাতাও বন্ধ

পলেস্তারা খসে পড়ার ভয়ে মাথায় হেলমেট পরে কাজ করেন কর্মকর্তা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, স্থানীয়দের হাতে আটক পুলিশ কর্মকর্তা

পর্যটকবাহী জাহাজে নয়, জেলেদের নৌকায় দস্যুদের হামলাচেষ্টা—দাবি বন বিভাগের

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পালাল দস্যুরা