হোম > সারা দেশ > বাগেরহাট

চিতলমারীতে নিজের পাতা বিদ্যুতের ফাঁদে প্রাণ গেল কৃষকের

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে ইঁদুর মারার জন্য পাতা বিদ্যুতের ফাঁদে স্পৃষ্ট হয়ে আতিয়ার নকিব (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার শ্রীরামপুর বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উপজেলার শ্রীরামপুর বিলে (বারাশিয়া-গজালিয়া খাল) জমি লিজ নিয়ে বাগেরহাটের বড় সিংগা গ্রামের আতিয়ার নকিব মাছ ও ধান চাষ করে আসছিলেন। সেখানে ঘেরের পাড়ে তিনি সপরিবারে বসবাস করতেন। চলতি মৌসুমে ঘেরের মধ্যে তিনি বোরো ধানের আবাদ করেন। খেতে আক্রমণ করা ইঁদুর মারতে বিদ্যুতের ফাঁদ পাতেন তিনি। গতকাল শনিবার ওই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান। পরে স্থানীয়রা খবর দিলে রাতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি আরও বলেন, আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য আতিয়ার নকিবের লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সুন্দরবনে সাপের ছোবলে আহত, সাপ ধরে হাসপাতালে গেলেন জেলে

মোংলায় বানৌজাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সুন্দরবনের ভেতর দিয়ে ২৩০ টন কয়লা পাচারের চেষ্টা, বাল্কহেডসহ আটক ৯

লোকালয়ে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক, সতর্ক করতে মাইকিং

ধর্মীয় সম্প্রীতি ধরে রাখতে সংকীর্ণ মানসিকতা ছাড়তে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় থাকতেন জুই, মরদেহ উদ্ধার

ফকিরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোংলায় নারীকে ধর্ষণের পর হত্যা, ২ মাস পর গ্রেপ্তার ২

রামপালে প্রথমবারের মতো ক্যানসার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা চালু

বাড়িতে চেতনানাশক স্প্রে করে চুরি, বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু