হোম > সারা দেশ > বাগেরহাট

গৃহবধূর বদনাও নিয়ে গেল এনজিও

বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে একটি এনজিওর কর্মীদের বিরুদ্ধে শ্রাবণী হীরা (২২) নামের এক গৃহবধূর সোনার আংটি, নাকফুল ও পিতলের বদনা নেওয়ার অভিযোগ উঠেছে। সময়মতো ঋণ পরিশোধ করতে না পারায় ওই এনজিওর এক কর্মী পাস বইয়ে আংটি বাবদ আট হাজার ও বদনা বাবদ ১ হাজার ৫০০ টাকা জমা করেছেন।

গতকাল শনিবার এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়।

উপজেলার আড়ুয়াবর্ণি গ্রামের গৃহবধূ শ্রাবণী হীরা কান্নাজড়িতকণ্ঠে স্থানীয় সাংবাদিকদের জানান, তিনি ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের (ডিএফইডি) চিতলমারী শাখা থেকে ৪০ হাজার টাকা ঋণ নেন। লাভসহ তাঁর ৪৫ হাজার ১২০ টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু সামান্য কিছু টাকা বাকি থাকতে তাঁর স্বামী রিপন কাজের জন্য এলাকা ছাড়েন

এরপর কয়েকটি কিস্তি খেলাপি হলে গত ২৯ অক্টোবর সকাল ১০টায় ওই এনজিওর কর্মীরা তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। অফিসে নিয়ে তাঁকে ও তাঁর তিন বছরের কন্যাশিশুকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। পরে এনজিওর কর্মী ও কর্মকর্তারা ফিল্ড থেকে ফিরে বিকেলে জোরপূর্বক শ্রাবণী হীরাকে দিয়ে দুটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে চাপ প্রয়োগের মাধ্যমে বাধ্য করে হাতের আংটি, নাকফুল ও পিতলের একটি বদনা নিয়ে ভিডিও ধারণ করে রাখেন। এ সময় তাঁর শিশুটি ক্ষুধায় ছটফট করছিল। ভয়ে তিনি কাউকে কিছু বলতে পারেননি।

এ ব্যাপারে জানতে চাইলে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের (ডিএফইডি) চিতলমারী শাখার ম্যানেজার বাসুদেব দেবনাথ বলেন, ‘গৃহবধূ শ্রাবণীর কিস্তি খেলাপি ছিল। তার কাছ থেকে নাকফুল নেওয়ার বিষয়টি শুনেছি। ঘটনাটি আমরা খতিয়ে দেখব।’

সুন্দরবনে মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক

৮ হাজার একর জমির ধান নষ্ট হওয়ার শঙ্কা, কৃষকদের মানববন্ধন

মোংলা বন্দরের ইনারবার খনন প্রকল্প: এক বছরের কাজ পাঁচ বছরে

বাগেরহাটে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন ৫ হাজার মানুষ

অবশেষে উদ্ধার হলো ফকিরহাটে অপহৃত শিশু, গ্রেপ্তার ১

মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর

সুন্দরবনে বনদস্যুর হাতে জিম্মি জেলেকে উদ্ধার

মোংলায় চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুর, আটক ১

সুন্দরবনে বনদস্যু বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চিতলমারীতে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে খাদ্যসহায়তা, আরও এক মামলা