হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে ধর্ষণ মামলায় আপন ৩ ভাই গ্রেপ্তার 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে কিশোরী (১৪) ধর্ষণ মামলায় তিনজন ঝিনাইদহ থেকে গ্রেপ্তার হয়েছেন। গত রোববার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে খুলনা র‍্যাব-৬ এর একটি দল। আজ সোমবার তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামের যমজ ভাই গৌরাঙ্গ দাশ (৩৫) ও নিতানন্দ দাশ (৩৫) এবং তাদের বড় ভাই তন্ময় দাশ (৩৮)। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম মামলার বরাত দিয়ে জানান, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় অভিযুক্ত গৌরাঙ্গ দাশ ভুক্তভোগীকে একটি কোমল পানীয় খেতে দেয়। ওই পানীয় পান করে কিশোরী গভীর ঘুমে অচেতন হয়ে পড়ে। এদিন রাত সাড়ে ৯টার দিকে কিশোরীকে সুকৌশলে পাশে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। 

পরিবারের লোকজন রাত সাড়ে ১০টার দিকে কিশোরীকে ঘরে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন। এক পর্যায় বাগানে কিশোরীকে দেখতে পান। লোকজনের উপস্থিতি টের পেয়ে গৌরঙ্গ দাশ দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় ১৫ অক্টোবর ভিকটিমের মা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

ফকিরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোংলায় নারীকে ধর্ষণের পর হত্যা, ২ মাস পর গ্রেপ্তার ২

রামপালে প্রথমবারের মতো ক্যানসার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা চালু

বাড়িতে চেতনানাশক স্প্রে করে চুরি, বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রামপাল থানার ওসির মৃত্যু

পলিথিনের ঝুপড়িতে ২০ বছর, স্বজনহীন সবুরার বিধবা ভাতাও বন্ধ

পলেস্তারা খসে পড়ার ভয়ে মাথায় হেলমেট পরে কাজ করেন কর্মকর্তা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, স্থানীয়দের হাতে আটক পুলিশ কর্মকর্তা

পর্যটকবাহী জাহাজে নয়, জেলেদের নৌকায় দস্যুদের হামলাচেষ্টা—দাবি বন বিভাগের

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পালাল দস্যুরা