হোম > সারা দেশ > বাগেরহাট

লোকালয়ে উদ্ধার হরিণ সুন্দরবনে অবমুক্ত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলার লোকালয় থেকে উদ্ধার করা হরিণ শাবক। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে উদ্ধার করা হরিণ আজ শুক্রবার দুপুরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। আজ সকালে উপজেলার বকুলতলা গ্রামের একটি বাগান থেকে হরিণটি উদ্ধার করেন সিপিজি ও ওয়াইল্ড টিমের সদস্যরা।

বন বিভাগ সূত্রে জানা যায়, আজ সকালে শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন হাওলাদারের বাগানের মধ্যে এলাকাবাসী একটি বাচ্চা হরিণ দেখতে পান। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বন্য প্রাণী নিয়ে কাজ করা সংগঠন ওয়াইল্ড টিমের শরণখোলার টিম লিডার মো. আলম হাওলাদার, ভিটিআরটির সদস্য মো. হাসান মুন্সি ও সিপিজি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেন। উদ্ধার করা হরিণটি তাঁরা সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে যান। বাচ্চা হরিণটি লোকালয়ের অতি কাছে সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে গ্রামের বাগানে এসে থাকতে পারে বলে আলম হাওলাদার বলেন। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, বকুলতলা গ্রামের বাগানে পাওয়া আনুমানিক দুই বছর বয়সী হরিণ শাবকটি আজ দুপুরে রেঞ্জ অফিসসংলগ্ন সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।

ব্যক্তিগত সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করতে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

শ্রদ্ধা-ভালোবাসায় কবি রুদ্রকে স্মরণ

ধর্ষণচেষ্টার অপমানে তরুণীর মৃত্যুর অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

বাগেরহাটে সমাবেশে যাওয়ার পথে জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ৬

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

বাগেরহাটে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

দেড় বছর পর আবার বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যার আইসিউ চালু

বাগেরহাটের ফকিরহাট: তীব্র রেণু-সংকটে চিংড়িচাষিরা

বাগেরহাটে মানববন্ধন ঘিরে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর, আহত ১৫