হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটিকে উদ্ধার করেছেন বন বিভাগের কর্মীরা। আজ রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর খাঁচায় করে বাঘটিকে চিকিৎসার জন্য দ্রুত খুলনার দিকে রওনা দেন বন বিভাগের কর্মীরা।

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল ইকোট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, বাঘটিকে খুলনায় বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

এর আগে গতকাল শনিবার দুপুরের পর বন বিভাগের কাছে খবর আসে, লোকালয়কে সুন্দরবন থেকে আলাদা করা শরকির খাল দিয়ে আধা কিলোমিটার ভেতরে হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকা পড়েছে। জায়গাটি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারী ফরেস্ট টহল ফাঁড়ির অন্তর্গত বনাঞ্চল।

সুন্দরবনের ওই এলাকা বাগেরহাটের মোংলা উপজেলার বৈদ্যমারী ও জয়মনি বাজারের মাঝামাঝি। বন বিভাগের কর্মীরা সেখানে গিয়ে বাঘটি আটকে থাকার বিষয়টি নিশ্চিত হলে উদ্ধারের জন্য ঢাকা থেকে ভেটেরিনারি সার্জনসহ বিশেষজ্ঞ দল আসে। তাদের সঙ্গে যোগে দেন খুলনা বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা।

এদিকে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ দেখতে গতকাল সন্ধ্যা থেকে ওই এলাকায় হাজারো উৎসুক মানুষ ভিড় করতে শুরু করে। তবে বন বিভাগ কাউকে বনে প্রবেশ করতে দেয়নি।

আজ সকালে উদ্ধারকাজ শুরু হবে—এই খবরে দূরদূরান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ সেখানে আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। বন বিভাগের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকে বনের ভেতরে প্রবেশ করে। উদ্ধার অভিযান শুরুর আগে কেউ কেউ সেখানে গিয়ে ছবি তুলে ও ভিডিও করে নিয়ে আসে। দুপুরের আগেই শরকির খালপাড়ে কয়েক হাজার মানুষ জড়ো হয় বাঘ দেখার জন্য।

জানতে চাইলে বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের কো-অর্ডিনেটর মো. মফিজুর রহমান চৌধুরী জানান, বেলা আড়াইটার দিকে বাঘটিকে ট্রানকুইলাইজার দিয়ে অচেতন করা হয়। উদ্ধারের পর বাঘটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে উৎসুক মানুষের চাপে তাঁদের বের হতে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে। মোংলা হয়ে তাঁরা খুলনায় যাচ্ছেন।

সাত দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ১১ জেলে

ডাকাতির চার ঘণ্টার মধ্যে ট্রাক-মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২

বাগেরহাটে নির্বাচন অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে সেবাপ্রার্থী নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ

বাগেরহাটে তুচ্ছ বিষয় নিয়ে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা

লিভার সিরোসিসে অনিশ্চিত সোহাগের জীবন, নিভছে বাবার কিডনিতে বাঁচার স্বপ্ন

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে রেকর্ড

উপকূলের হতদরিদ্র পরিবারগুলোর জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদ

বজ্রপাতে পুড়ে ছাই দিনমজুরের ঘর

প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্র: ১৪ বছর ধরে কার্যক্রম নেই প্রশিক্ষণকেন্দ্রে

দুই মণ ধানের সমান দৈনিক মজুরি শ্রমিকের, বিপাকে চাষি