হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে ৯৪ কেজি গাঁজাসহ ২ যুবক গ্রেপ্তার

বাগেরহাট ও ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে ৯৪ কেজি গাঁজা, ১ হাজার ৫০০ ইয়াবা বড়ি, ৩৩ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার লখপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার মো. ফয়সাল হোসেন (২৩) ও সোহেল রানা (২৬)। কয়েক দিন আগে তাঁরা লখপুর এলাকায় একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকা শুরু করেন। 

মাদক উদ্ধার ও গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপপরিচালক মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘দুজনকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফয়সাল, সোহেল ও আক্তার মিয়ার (৩৫) বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দেওয়া হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’ 

মিজানুর রহমান আরও বলেন, ‘বড় প্যাকেটে রাখা গাঁজা ছোট ছোট প্যাকেটে ভরার সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের ভাড়া বাসা থেকে ৯৪ কেজি গাঁজা, ১ হাজার ৫২০টি ইয়াবা বড়ি ও ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।’

খানজাহান আলী বিমানবন্দরের উন্নয়ন ও কার্যকর ব্যবহার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ: প্রধানমন্ত্রী

মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল যুবকের

সিরাজগঞ্জের নিখোঁজ বৃদ্ধকে ফেরাল ফকিরহাট প্রশাসন

পশুর নদে ভেসে উঠল নিখোঁজ জেলের মরদেহ

চিতলমারীতে বিদ্যালয়ে কুকুরের উৎপাত, আতঙ্কে ৩৫০ শিশুশিক্ষার্থী

বাগেরহাটে বাংলালিংকের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা-সিম ছিনতাই

বাগেরহাটে শোয়ার ঘর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জে নিখোঁজের এক দিন পর খালে কিশোরের ভাসমান মরদেহ

সুন্দরবনে দস্যু-কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, উদ্ধার ৫ জেলে