হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলা বন্দর সিবিএ নেতা পল্টু গ্রেপ্তার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নেতা খুরশিদ আলম পল্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় খুলনার খালিশপুর কাস্টমস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২৬ আগস্ট বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

খুরশিদ আলম পল্টু মোংলা বন্দর কর্তৃপক্ষে হারবার কনজারভেন্সী বিভাগে শিল্প মুভমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত এবং খুলনা মহানগর আওয়ামী লীগের ১৫ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য।

তিনি ২০২১ সালে মোংলা বন্দর কর্তৃপক্ষের সিবিএ কর্মচারী সংঘের (রেজি: নম্বর খুলনা ১৯৫৭) দ্বিবার্ষিক বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর তার ওই পদের মেয়াদ শেষ হলেও আইনি জটিলতায় নির্বাচন বন্ধ হয়ে যায়।

সুন্দরবনের ভেতর দিয়ে ২৩০ টন কয়লা পাচারের চেষ্টা, বাল্কহেডসহ আটক ৯

লোকালয়ে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক, সতর্ক করতে মাইকিং

ধর্মীয় সম্প্রীতি ধরে রাখতে সংকীর্ণ মানসিকতা ছাড়তে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় থাকতেন জুই, মরদেহ উদ্ধার

ফকিরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোংলায় নারীকে ধর্ষণের পর হত্যা, ২ মাস পর গ্রেপ্তার ২

রামপালে প্রথমবারের মতো ক্যানসার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা চালু

বাড়িতে চেতনানাশক স্প্রে করে চুরি, বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রামপাল থানার ওসির মৃত্যু

পলিথিনের ঝুপড়িতে ২০ বছর, স্বজনহীন সবুরার বিধবা ভাতাও বন্ধ