হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবন থেকে হরিণের মাংস পাচারের সময় আটক ২

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের শরণখোলায় হরিণের মাংসসহ আটক দুই ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন থেকে হরিণের মাংস পাচারের সময় দুজনকে আটক করেছেন বনরক্ষীরা। আজ বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়ার বাবুরহাট বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

অভিযুক্ত দুজন হলেন চাঁদপুরের কচুয়ার আ. ছালাম এবং বাগেরহাটের মোরেলগঞ্জের সন্ন্যাসী ছোটপরী এলাকার মো. জাকারিয়া।

বন বিভাগ সূত্রে জানা গেছে, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাসে তল্লাশি চালান। এ সময় বাসের সাইট বক্সের ভেতরে বস্তাবন্দী ককশিটে থাকা ১০ কেজি হরিণের মাংসসহ দুজনকে আটক করা হয়। পরে তাঁদের শরণখোলা রেঞ্জ সদরে নিয়ে আসা হয়।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, আটক ব্যক্তিরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস ঢাকা নিয়ে যাচ্ছিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা করে বাগেরহাট আদালতে সোপর্দ করা হবে।

কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল, ইচ্ছে করে কুমিরের মুখে দেওয়া হয়নি: তদন্ত কমিটি

খানজাহান আলীর মাজার: কুমিরের মুখে কুকুর তদন্তে কমিটি, জিডি

চিতলমারীতে বিশুদ্ধ পানির সংকটে কয়েক হাজার শিক্ষার্থী

সুন্দরবন: দস্যু আতঙ্কে কমছে মৌয়াল

ঘেরের মাছ চুরির অভিযোগে হাত-পা ভেঙে চোখ উপড়ে ফেলার চেষ্টা

ফকিরহাটে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

সুন্দরবনে মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক

৮ হাজার একর জমির ধান নষ্ট হওয়ার শঙ্কা, কৃষকদের মানববন্ধন

মোংলা বন্দরের ইনারবার খনন প্রকল্প: এক বছরের কাজ পাঁচ বছরে

বাগেরহাটে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন ৫ হাজার মানুষ