হোম > সারা দেশ > বাগেরহাট

রূপপুরের মালামাল নিয়ে মোংলায় রুশ জাহাজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি পণ্যের আরও একটি চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। 

আজ মঙ্গলবার বেলা ২টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ২ হাজার ৫২২ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে রুশ পতাকাবাহী ‘এম ভি ইয়ামাল ওরল্যান’ জাহাজটি নোঙর করে। 

জাহাজটিতে ১৭ জন রাশিয়ান নাবিক রয়েছেন। মালামাল খালাস করে জাহাজটি ভারতের উদ্দেশে বন্দর ত্যাগ করবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। 

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং এজেন্টের খুলনার ব্যবস্থাপক সাধন কুমার চক্রবর্তী জানান, গত মাসের ২৮ তারিখ জাহাজটি রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে পণ্য নিয়ে ছেড়ে আসে। জাহাজটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ১ হাজার ৩০০ প্যাকেজের ২ হাজার ৫২২ মেট্রিক টন মেশিনারি পণ্য আনা হয়েছে। 

আজ দুপুর থেকে এই পণ্য খালাস শুরু হয়েছে। তিন দিনের মধ্যে এসব পণ্য সড়ক পথে রূপপুর বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানান সাধন কুমার চক্রবর্তী। 

এর আগে গত ৭ মার্চ রূপপুরের জন্য রাশিয়া থেকে ১ হাজার ২০০ মেট্রিক টন মেশিনারি পণ্য আনা হয়। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, দেশে নির্মাণাধীন প্রায় সব মেগা প্রকল্পের মালামাল বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে। দ্রুত সময়ে আধুনিক পদ্ধতিতে দক্ষ জনবল দিয়ে এসব পণ্য খালাস হওয়ায় ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন।

বাগেরহাটে ৪৮ জেলের মধ্যে স্বল্পসুদে ২ কোটি টাকার ঋণ বিতরণ

বাগেরহাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

দখলদারদের অনুরোধে সরকারি খাল মুক্ত না করে ফিরলেন এমপি-ডিসি

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ আটক ৪, জব্দ নৌকা ও আড়াই মণ কাঁকড়া

বাগেরহাটে মোটরসাইকেল উল্টে দশম শ্রেণির শিক্ষার্থী নিহত

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ

চাকরি বহাল রাখার দাবিতে বাগেরহাট জেলা হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

ব্যক্তিগত সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করতে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

শ্রদ্ধা-ভালোবাসায় কবি রুদ্রকে স্মরণ