হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮, মৃত্যু ২

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় ২৪৩ জনের নমুনা পরীক্ষা করে আরও ৮৮ জন করোনা শনাক্ত হয়েছেন। এ সময় মারা গেছেন দুজন। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই সময়ে তাঁরা মারা যান। আজ শুক্রবার দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন। 

হুমায়ুন কবির জানান, এই নিয়ে জেলায় মোট মারা গেছে ১০৬ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ১৫১ জন। সুস্থ হয়েছেন তিন হাজার ৩৬০ জন। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও বাড়িতে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৬৮৫ জন।

সিভিল সার্জন আরও জানান, লকডাউন শিথিল ও কোরবানি উপলক্ষে বেশিসংখ্যক লোকজন বাইরে বের হচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করেন তিনি। 

চিতলমারীতে বিদ্যালয়ে কুকুরের উৎপাত, আতঙ্কে ৩৫০ শিশুশিক্ষার্থী

বাগেরহাটে বাংলালিংকের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা-সিম ছিনতাই

বাগেরহাটে শোয়ার ঘর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জে নিখোঁজের এক দিন পর খালে কিশোরের ভাসমান মরদেহ

সুন্দরবনে দস্যু-কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, উদ্ধার ৫ জেলে

লোকালয়ে আবারও বাঘের আনাগোনা, আতঙ্কে ৫ গ্রামের মানুষ

মোংলায় পশুর চ্যানেলে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় কয়লাবোঝাই জাহাজডুবি

সুন্দরবনে তেলবাহী জাহাজের ধাক্কায় ১,২৫০ টন কয়লাবোঝাই কার্গোডুবি

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবি জেলে ও ব্যবসায়ীদের

মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি