হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে কাঠবোঝাই ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত

বাগেরহাট প্রতিনিধি

দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করা হয়। আজকের পত্রিকা

বাগেরহাটে কাঠবোঝাই ট্রলির ধাক্কায় কামরুল শেখ (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিংড়ি গবেষণাকেন্দ্রের সামনে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলিচালক, ভ্যানযাত্রীসহ চারজন আহত হন।

নিহত মো. কামরুল শেখ বাগেরহাট সদর উপজেলার ভাতশালা গ্রামের সিরাজুল শেখের ছেলে।

আহত ব্যক্তিরা হলেন ভ্যানযাত্রী রনি হাওলাদার ও আওয়াল সরদার এবং ট্রলিচালক মো. সোহেল মৃধা ও যাত্রী শরিফুল ডাকুয়া।

জানা গেছে, পিরোজপুর-বাগেরহাট মহাসড়ক দিয়ে বাগেরহাট শহরের দিকে আসা কাঠবোঝাই ট্রলি বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যান ও ট্রলি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রলিচালকসহ দুজন এবং ভ্যানের চালকসহ তিনজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভ্যানচালক কামরুল শেখকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত ও চারজন আহত হয়েছেন। লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শিপনকে হত্যার হুমকি

বাগেরহাটে চাঁদা না পেয়ে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম

সুন্দরবন রক্ষায় নজরদারি বাড়ানোর দাবি

দ্বিপক্ষীয় সমঝোতায় ভারতের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ১২৮ মৎস্যজীবী

‘ঘুষ চাওয়ার’ অভিযোগ সেই ছাত্রলীগ নেতার

নৌ পুলিশের স্পিডবোটে আগুন, কনস্টেবল দগ্ধ

স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো: সাদ্দাম

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

কালো চিল ছোঁ মেরে ভোট ছিনিয়ে নিতে চাইলে ডানাসহ ছিঁড়ে ফেলবেন: জামায়াত আমির

বাগেরহাটে ৩ মাস ৮ দিন পর মুক্তি পেলেন কারাবন্দী ২৩ ভারতীয় জেলে