হোম > সারা দেশ > বাগেরহাট

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর ও টাকা লুটের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে মোবাইল ব্যাংকিং এক এজেন্টকে মারধর করে পাঁচ লক্ষাধিক টাকা লুটের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের শনিরজোড় বাজারে এই ঘটনা ঘটে। 

আহত বিকাশ এজেন্টের নাম মো. রাকিব। তিনি শনিরজোড় এলাকার বাসিন্দা। তাঁকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করেছেন স্বজনেরা। 

রাকিব বলেন, ‘স্থানীয় আল আমিনের কাছে মোবাইল ফোনে রিচার্জ বাবদ ২০০ টাকা পেতাম। সোমবার সন্ধ্যায় টাকা চাইলে আল আমিন ক্ষিপ্ত হয়ে আমাকে গালিগালাজ করেন। একপর্যায়ে আল আমিন, তাঁর মামা মোতালেব হাওলাদার এবং তাঁর ছেলে সবুজ হাওলাদার ও জামাতা মো. বাদশা আমাকে মারধর শুরু করেন। তাঁরা ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে আহত করেন। পরে তাঁরা দোকানে থাকা ব্যবসার পাঁচ লাখের বেশি টাকা লুট করে নিয়ে যান।’ 

রাকিবের বাবা ওলি হাওলাদার বলেন, ‘হামলাকারীরা এর আগেও এলাকার অনেককে মারধর করেছেন। চেয়ারম্যান-মেম্বার কাউকে তাঁরা মানেন না। আমরা তাঁদের বিচার চাই।’ 

অভিযোগ অস্বীকার করে আল আমিন বলেন, ‘রাকিবের পাওনা ২০০ টাকার জন্য সে আমাকে গালিগালাজ শুরু করে। মামা মোতালেব হাওলাদার গালিগালাজ করতে নিষেধ করলে, তাঁকেও গালিগালাজ করে এবং মামাকে ধাক্কা দেয়। তখন মামার ছেলেরা এগিয়ে আসলে আমাদের মধ্যে হাতাহাতি হয়। তবে দোকান থেকে কোনো টাকা নেওয়া হয়নি।’ ছোট বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার জন্য রাকিব টাকা লুটের মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি করেন তিনি। 

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামছউদ্দিন বলেন, ‘একটি মারধরের ঘটনা শুনেছি। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শরণখোলায় জমি নিয়ে বিরোধে এক ব্যক্তি খুন

অস্ত্রসহ আটক সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড

সেতু নির্মাণ: পাইলিংয়েই মেয়াদ শেষ, দুর্ভোগ ২০ গ্রামবাসীর

মেয়াদ শেষে হয়নি সেতু নির্মাণ, ঠিকাদার পরিবর্তনের দাবি

বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ বাঁকে বাড়ছে দুর্ঘটনা: ফকিরহাটে সাড়ে তিন মাসে নিহত ১১

কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল, ইচ্ছে করে কুমিরের মুখে দেওয়া হয়নি: তদন্ত কমিটি

খানজাহান আলীর মাজার: কুমিরের মুখে কুকুর তদন্তে কমিটি, জিডি

চিতলমারীতে বিশুদ্ধ পানির সংকটে কয়েক হাজার শিক্ষার্থী

সুন্দরবন: দস্যু আতঙ্কে কমছে মৌয়াল

ঘেরের মাছ চুরির অভিযোগে হাত-পা ভেঙে চোখ উপড়ে ফেলার চেষ্টা