হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে গহিন পাহাড়ে আগুন, আতঙ্কে বাসিন্দারা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 

টেকনাফে গহীন পাহাড়ে আগুন। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফে বাহারছড়া গহিন পাহাড়ে জ্বলছে ভয়াবহ আগুন। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। দুর্গম এলাকায় পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

আজ সোমবার রাত ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর শহর মুল্লুক নামে এলাকায় কে বা কারা চনখোলা বাগান পরিষ্কার করার উদ্দেশ্যে পাহাড়ে আগুন দেয়। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বাগান ছাড়িয়ে আশপাশের পাহাড়ি জঙ্গলে ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমান উল্লাহ জানান, বাগান পরিষ্কার করতে দেওয়া আগুন মুহূর্তেই পাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। পাহাড়ি ও দুর্গম এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় যুবক আবছার জানান, হঠাৎ পাহাড়ে আগুন জ্বলতে দেখে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু পাহাড়ের উচ্চতা বেশি এবং সেখানে পানির কোনো ব্যবস্থা না থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি।

বাহারছড়া শীলখালী বিট কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘আগুন লাগার খবর পাওয়ার পর বন বিভাগের লোকজনসহ স্থানীয় জনপ্রতিনিধি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ক্ষয়ক্ষতি ও কে বা কারা পাহাড়ে আগুন লাগিয়েছে, আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তারেকের ছেড়ে দেওয়া আসন ঘিরে আলোচনা

ফুটপাতের দোকান থেকে দিনে লাখ টাকার চাঁদা

আমবাগান: মুকুলে নুয়ে পড়ছে ডাল

বরগুনায় সড়ক সংস্কার: খোয়া ফেলে কাজ বন্ধ, বিক্ষোভ

বাগেরহাটের ফকিরহাট: অবাধে পরিযায়ী পাখি বিক্রি

চিকিৎসার অভাব: শিকলবন্দী জীবন

ঠাকুরগাঁও: আলুর কেজি ৩ টাকা, দিশেহারা কৃষক

চড়াই-উতরাই পেরিয়ে সবাইকে নিয়ে বইমেলা

আলুটিলা পর্যটনকেন্দ্র: ভাঙাচোরা সড়ক-সেতু, কমছে পর্যটক

পুলিশের লাঠিপেটায় আজকের পত্রিকার সাংবাদিকসহ আহত ৩