হোম > সারা দেশ > বরিশাল

ব্রিজের রেলিং ভেঙে খাদে ট্রাক, অল্পের জন্য প্রাণে রক্ষা চালক-হেলপারের

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

ব্রিজের রেলিং ভেঙে খাদে উল্টে পড়েছে একটি মালবাহী ট্রাক। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে উল্টে পড়েছে একটি মালবাহী ট্রাক। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে মহাসড়কের টরকী বাসস্ট্যান্ডসংলগ্ন নীলখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশালগামী ট্রাকটি নীলখোলা ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত চালক ও হেলপারকে উদ্ধার করেন। পরে তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আরেক হত্যা মামলায় রিমান্ডে

সাবেক স্পিকারের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে আসকের উদ্বেগ

আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ মা-বাবার

নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর

কেশবপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে কৃষকের ধানের ক্ষতি

ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ: সাবেক কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

অনলাইন গেমের জন্য টাকা না পেয়ে মাকে মারধর ছেলের, ভিডিও ভাইরাল

শেরপুর-৩ আসনে নির্বাচন বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর

নির্যাতনে স্ত্রীর আত্মহনন, স্বামী গ্রেপ্তার

বরিশালে সড়কে স্কুলছাত্রী নিহত, প্রতিবাদে সহপাঠীদের অবরোধ