হোম > সারা দেশ > রংপুর

মাদক বিক্রির সময় জনতার হাতে কারবারি আটক, পুলিশে সোপর্দ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

ঈদের রাতে মাদক বিক্রির সময় হাতেনাতে লিটন মিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় জনতা। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগাছায় ঈদের রাতে মাদক বিক্রির সময় লিটন মিয়া (৩০) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পীরগাছা বাজারের প্রেসক্লাব এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক লিটন মিয়া উপজেলার চন্ডিপুর এলাকার আব্দুস সামাদের ছেলে। এর দেড় মাস আগে একই অপরাধে তিনি জেল খেটেছিলেন বলে জানা গেছে।

ঘটনা সূত্রে জানা যায়, পীরগাছাকে মাদকমুক্ত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে সামাজিক আন্দোলন করে আসছেন পীরগাছার বাসিন্দা সংগীতশিল্পী ইরতিয়াজ আহমেদ রতন। পীরগাছা স্টেশন ও বাজার এলাকায় মাদকের বিস্তার রোধে তিনি ব্যক্তিগতভাবে বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছিলেন। এর ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে প্রেসক্লাব এলাকায় অবস্থান নেন তিনি। রাত সাড়ে ৮টার দিকে লিটন মিয়া মাদক বিক্রির চেষ্টা করলে রতন স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় তাঁর কাছ থেকে ৯টি ইয়াবা ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে থানা-পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লিটনকে থানায় নিয়ে যায়।

সংগীতশিল্পী ইমতিয়াজ আহমেদ রতন বলেন, ‘মাদক সমাজের জন্য একটি ক্যানসার। এই ব্যাধি নির্মূলে আমাদের সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। সাধারণ মানুষ যদি সচেতন হয়ে প্রতিরোধ গড়ে তোলে, তবেই একটি সুন্দর সমাজ গঠন সম্ভব।’

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পর্যটকের পদচারণে মুখর মৌলভীবাজার

দীর্ঘদিন পর দেশের মানুষ আনন্দে ঈদ করতে পেরেছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

জীবননগরে শিক্ষককে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

শ্রীপুরে কচুরিপনার ভেতর পড়ে ছিল নবজাতকের মরদেহ

লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৮ জন আহত

রাণীনগরে মাদক সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড

রাণীনগরে ভটভটি উল্টে কিশোর নিহত, আহত ৮

দেশের সব লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ঢামেক থেকে শিশু চুরি করে মুক্তিপণ দাবি, উদ্ধারসহ আটক ১

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: মাগুরার যুবকের মৃত্যুতে বাড়িতে মাতম