হোম > সারা দেশ > ঢাকা

নজরুলের বিরুদ্ধে ৭৮১ কোটির অবৈধ সম্পদের মামলা

আজকের পত্রিকা ডেস্ক­

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ফাইল ছবি

বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৭৮১ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের নামে গতকাল রোববার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি ব্যাংকমালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (বিএবি) সাবেক চেয়ারম্যান।

একই দিন প্রায় ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা-১ আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া, তাঁর স্ত্রী মাহমুদা আখতার ও ছেলে মোহাম্মদ আলীর নামে একটি মামলা করেছে দুদক।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গতকাল কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি জানান, দুটি মামলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ করা হয়েছে।

নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ। সুবিদ আলী, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম।

গত বছরের ২ অক্টোবর নজরুল ইসলাম মজুমদারকে গুলশান থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, সুবিদ আলী ও তাঁর স্ত্রীর অবৈধ সম্পদের পরিমাণ যথাক্রমে ৬ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার ৮৫৫ টাকা এবং ১ কোটি ৮৩ লাখ ১৮ হাজার ১০৪ টাকা। সুবিদ আলীর ২২টি ব্যাংক হিসাবে ১৮১ কোটি ৪২ লাখ ২২ হাজার ২৫৫ টাকা এবং মাহমুদা আখতারের ১২টি ব্যাংক হিসাবে ৩৬ কোটি ৩১ লাখ ৯১ হাজার ১৪ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

সুবিদ আলীর ছেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৪২ লাখ ৫২ হাজার ৮২০ টাকার সম্পদ অর্জন এবং ২৫টি ব্যাংক হিসাবে ১০৩ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ৪৫৭ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন:

ব্র্যাকের কর্মসূচি থেকে পাওয়া তথ্য: মাতৃত্ব ও পারিবারিক দায়িত্বে চাকরি ছাড়েন ৭৫% নারী

‘প্রাণের ভয়ে ছিলাম, নতুন জীবন পাইছি’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

দুই শিক্ষক ও এক কর্মকর্তার প্ররোচনায় ইবি শিক্ষিকাকে হত্যা

পাগলা মসজিদের নিলাম ডাকার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক

যশোরে উদীচী ট্র্যাজেডি: ২৭ বছরেও বিচার পাননি নিহতের স্বজনেরা

নীলফামারীতে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৪ যানবাহনকে জরিমানা

বাগেরহাটে স্বর্ণ ব্যবসায়ীকে অফিসে ডেকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বাগেরহাটের পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ‘গায়েব’

ধামরাইয়ে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ সদস্যসহ নিহত ২