হোম > সারা দেশ > টাঙ্গাইল

যুদ্ধ এভাবে চললে ক্রাইসিস মেটানো কঠিন হয়ে পড়বে: কাদের সিদ্দিকী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি: আজকের পত্রিকা

চলমান জ্বালানি সংকট নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ‘মানুষের মধ্যে শঙ্কা রয়েছে, ক্রাইসিস (সংকট) আছে। যুদ্ধ (ইরান যুদ্ধ) এভাবে চললে এই ক্রাইসিস মেটানো খুব কঠিন হয়ে পড়বে। গতকাল মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরের দাড়িয়াপুর ইউনিয়নের সিলিমপুর এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে তিনি বলেছেন, ‘শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের একটি কাজও আমার অপছন্দ হয়নি।’

কাদের সিদ্দিকী বলেন, ‘মন্ত্রী সাহেবদের কথা আর সাধারণ মানুষদের চিন্তা-চৈতন্য এবং বাস্তব অবস্থার মধ্যে একটা ফারাক থাকে। বর্তমান মন্ত্রী যাঁরা আছেন, তাঁদের অনেকের অভিজ্ঞতা নেই, কিছু অভিজ্ঞ মন্ত্রী আছেন। সত্যিকার অর্থে বাস্তবে হয়তো কোনো ক্রাইসিস নেই, কিন্তু মানুষ যেটা উপলব্ধি করবে, সেটাই হলো আসল।’

দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যক্রম কেমন লাগছে, এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘জিয়াউর রহমান রাজনীতির মধ্য দিয়ে দেশ পরিচালনায় আসেননি। কিন্তু তাঁর ছেলে তারেক রহমান দীর্ঘ সময় রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে এসেছেন।

সবাই জানে, আমি তারেক রহমানের অনেক কিছুই পছন্দ করতাম না, হাওয়া ভবনকে পছন্দ করিনি, তাঁর কার্যকলাপ অনেক কিছুই পছন্দ করিনি। কিন্তু ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের একটি কাজও আমার অপছন্দ হয়নি। তাঁর প্রতিটি কাজই অনেকাংশে আমার কাছে পছন্দ হয়েছে। এই কয়েক দিনে তারেক রহমানের পরিচালিত সরকার আমার কাছে যথার্থই মনে হয়েছে। তিনি যদি তাঁর সংগঠনের গ্রাসরুটের (তৃণমূলের) যারা খারাপ, তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আমার ধারণা বাংলাদেশে তিনি প্রাতঃস্মরণীয় হবেন।’

গতকাল বিকেলে কাদের সিদ্দিকী (বীর উত্তম) টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের সিলিমপুর এলাকায় তাঁর নিজ প্রকল্প দেখতে আসেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

দেশ স্বাধীন করেছি আমরা, স্বাধীনতা রক্ষার দায়িত্ব তরুণ প্রজন্মের: ডিএসসিসি প্রশাসক

ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে বাস: অধিকাংশ যাত্রী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

চোর ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৫

নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিলের ওসিকে শোকজ, খুলে দেওয়ার নির্দেশ

গুঁড়িয়ে দেওয়া আ.লীগ অফিসে মালিকানার সাইনবোর্ড

পাবনায় নিষিদ্ধ চরমপন্থীদের পোস্টার অপসারণ করেছে পুলিশ

ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা

রাজধানীর কদমতলীতে বিএনপি নেতার বাসা থেকে মরদেহ উদ্ধার

অবৈধ দোকানপাট উচ্ছেদে রাসিকের অভিযান

লঞ্চের ধাক্কায় তরমুজবাহী ট্রলার ডুবে ২ শ্রমিকের মৃত্যু, লঞ্চের রুট পারমিট স্থগিত