হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ফটিকছড়িতে কাভার্ড ভ্যানের চাপায় সিরাজুল ইসলাম (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহত সিরাজুল ইসলাম খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল গ্রামের বাসিন্দা।

শনিবার (১৪ মার্চ) রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নয়াবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যান মানিকছড়ি থেকে ফটিকছড়ির দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে কাভার্ড ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আনিসুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুই যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই সিরাজুল ইসলামের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রামে ঝড়ের তাণ্ডব: নিহত ১, নিখোঁজ ১

১৪ হাজার টাকার জাল নোটসহ তরুণ আটক

রাজবাড়ীতে আলুবোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত

আশ্রয়ের খোঁজে এসে নবজাতক চুরি করে লাপাত্তা তরুণী

ঈদকে ঘিরে গাংনীর গ্রামগুলোতে জনপ্রিয় হচ্ছে ‘মাংস সমিতি’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবাধে চলছে তিন চাকার যান, মোবাইলে ব্যস্ত পুলিশ

শিবচরে বিএনপি নিয়ে আমার বক্তব্য ‘স্লিপ অব টাং’: এমপি হানজালা

ফেনীতে রাজাঝির দিঘি থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

ইউনিয়ন পরিষদে সেবা নিতে এসে যেন কেউ হয়রানির শিকার না হন: হাসনাত আবদুল্লাহ

খাগড়াছড়ির মানিকছড়ি: অবাধে কাটা পড়ছে পাহাড়