হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ এক ব্যক্তি আটক

রাজবাড়ী প্রতিনিধি

পিস্তল ও গুলিসহ আটক নুর মোহাম্মদ। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর গোয়ালন্দ থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার (১৪ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারি এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক থেকে তাঁকে আটক করা হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম।

আটক ব্যক্তির নাম নুর মোহাম্মদ (৫২)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাবাজার গ্রামের আনোয়ার ব্যাপারীর ছেলে।

গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী একটি লোকাল পরিবহনে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে নুর মোহাম্মদকে আটক করা হয়। পরে তাঁর কাছে থাকা কালো রংয়ের ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।

ওসি মফিজুল ইসলাম আরও জানান, আটক হওয়া ব্যক্তি অস্ত্র কারবারি। অস্ত্রগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাথাবিহীন লাশটি বরিশালের গোপালের, মাথার খোঁজে নদীতে তল্লাশি

ডেঙ্গু প্রতিরোধে ‘শনিবারের অঙ্গীকার’ অভিযানে দুই সিটি করপোরেশন

শাহজালাল বিমানবন্দরে হাফ কেজি স্বর্ণ ও ইলেকট্রনিকসসহ আটক ১

সখীপুরে বিদ্যুৎ অফিসের আলোচিত ঠিকাদার স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীপুরে ফিলিং স্টেশনে বালতি নিয়ে গাড়িচালকদের লম্বা লাইন

চুনারুঘাটে খোয়াই নদে ভেসে উঠল নিখোঁজ দিনমজুরের লাশ

‘মেয়েকে দাফন করে বাবা আসছেন জামাইয়ের কবর দেখতে’

ফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

‘অল্প সময়ের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে’