হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে বিএনপি নিয়ে আমার বক্তব্য ‘স্লিপ অব টাং’: এমপি হানজালা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সাইদ উদ্দিন আহমেদ হানজালা। ছবি: সংগৃহীত

মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালা বলেছেন, বিএনপি নিয়ে দেওয়া তাঁর সাম্প্রতিক বক্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং’। তিনি বলেন, ‘আসলে আমি ওইভাবে বলতে চাইনি।’ শনিবার (১৪ মার্চ) বিকেলে দেওয়া এক ব্যাখ্যায় তিনি এসব কথা বলেন। এ সময় শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব সোহেল রানাও উপস্থিত ছিলেন।

হানজালা বলেন, ‘শুক্রবার দেওয়া আমার বক্তব্য নিয়ে সারা দেশে অস্থিরতা তৈরি হয়েছে। আসলে আমি ওইভাবে বলতে চাইনি। এটি ছিল স্লিপ অব টাং। মনে ছিল এক কথা, মুখ দিয়ে বের হয়েছে আরেক কথা। পুরো বক্তব্য শুনলে এর মর্মার্থ বোঝা যাবে। পরে আমি বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করেছি।’

হানজালা আরও বলেন, ‘আমি বলতে চেয়েছিলাম শিবচরে যারা বিএনপির নাম ব্যবহার করে অন্যায়, অত্যাচার বা অপকর্ম করবে; তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মেনে নেবেন না। প্রধানমন্ত্রী দেশে ফিরে নতুন ধারার যে রাজনীতি শুরু করেছেন, তার সঙ্গে আমারও মিল রয়েছে। আমিও আধিপত্য, শোষণ ও জুলুমমুক্ত রাজনীতি চাই।’

সংসদ সদস্য হানজালা বলেন, ‘নির্বাচিত হওয়ার পর আমি শিবচরে কোনো ধরনের সংঘাত-সংঘর্ষ হতে দিইনি। বিএনপিসহ সব রাজনৈতিক দলের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। আমি নির্বাচনের আগে বা পরে কোনো দলের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করিনি।’

হানজালা আরও বলেন, ‘যারা অবৈধভাবে বালুর ব্যবসা করে, পরিবহনে চাঁদাবাজি করে বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত; তাদের বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অবস্থানও একই।’

এ সময় পারিবারিক ঐতিহ্যের প্রসঙ্গ টেনে তিনি হাজী শরীয়তউল্লাহর ব্রিটিশবিরোধী আন্দোলনের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, নির্বাচনী ফলাফল নিয়ে তাঁর ও নাহিদ ইসলামের বিরুদ্ধে দুটি রিট হয়েছে, যেখানে ফলাফলে কারচুপির অভিযোগ আনা হয়েছে।

হানজালা বলেন, ‘বিষয়টি আমাকে ব্যক্তিগতভাবে কষ্ট দিয়েছে। সারা দেশের ৩০০ আসনের মধ্যে সবচেয়ে কম ভোটের ব্যবধানে প্রতিযোগিতা হয়েছে এই আসনে। সেখানে কারচুপির অভিযোগে খারাপ লেগেছে। তবে আমরা সবাই মিলে শিবচরকে এগিয়ে নিতে চাই।’

উল্লেখ্য, শুক্রবার বিকেলে শিবচর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত একটি ইফতার মাহফিলে বক্তব্য দেন সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালা। ওই অনুষ্ঠানে দেওয়া তাঁর বক্তব্যের কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

কুড়িগ্রামে ঝড়ের তাণ্ডব: নিহত ১, নিখোঁজ ১

১৪ হাজার টাকার জাল নোটসহ তরুণ আটক

রাজবাড়ীতে আলুবোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত

আশ্রয়ের খোঁজে এসে নবজাতক চুরি করে লাপাত্তা তরুণী

ঈদকে ঘিরে গাংনীর গ্রামগুলোতে জনপ্রিয় হচ্ছে ‘মাংস সমিতি’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবাধে চলছে তিন চাকার যান, মোবাইলে ব্যস্ত পুলিশ

ফেনীতে রাজাঝির দিঘি থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

ইউনিয়ন পরিষদে সেবা নিতে এসে যেন কেউ হয়রানির শিকার না হন: হাসনাত আবদুল্লাহ

ফটিকছড়িতে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খাগড়াছড়ির মানিকছড়ি: অবাধে কাটা পড়ছে পাহাড়