হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে সাগরিকায় কোল্ডস্টোরেজে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় বিডি ফুড নামে একটি কোল্ডস্টোরেজে (হিমাগার) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। রোববার (২৯ মার্চ) দুপুরে পাহাড়তলী থানাধীন কোল্ডস্টোরেজে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নিকটস্থ ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। বর্তমানে ৮টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোল্ডস্টোরেজের ভেতরে কোনো শ্রমিক আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল।

ফিলিং স্টেশনের ব্যবস্থাপক হত্যার প্রতিবাদে নড়াইলের সব পেট্রলপাম্প বন্ধ

শ্রমিকের শাস্তির প্রতিবাদে কর্মবিরতি, পার্বতীপুরে ডিপোর তেল পরিবহন বন্ধ

গোয়াইনঘাটে উপসহকারী ভূমি কর্মকর্তাকে অপসারণের দাবি

পাবনায় হঠাৎ হামের প্রাদুর্ভাব, হাসপাতালে ভর্তি ২৭ রোগী

চিতলমারীতে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে খাদ্যসহায়তা, আরও এক মামলা

সংঘর্ষে পিকআপ ভ্যানচালক নিহত, অপর চালক পালালেন ট্রাক ফেলে

সুনামগঞ্জে নদীর পাড়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু, আহত ১

আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

চৌদ্দগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সরকারি রাস্তা কেটে মাছের ঘের করায় ১০ দিনের কারাদণ্ড