হোম > সারা দেশ > পটুয়াখালী

রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি সহ্য করা হবে না: শ্রম প্রতিমন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি

গলাচিপা উপজেলা মাঠে ইফতার মাহফিলে শ্রম প্রতিমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

রাজনৈতিক পরিচয়ে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, ‘রাজনৈতিক পরিচয়ে কোনো ধরনের চাঁদাবাজি ও অনৈতিক সুবিধা আদায় বরদাশত করা হবে না।’

আজ শুক্রবার পটুয়াখালীর গলাচিপা উপজেলা মাঠে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী হওয়ার পর পটুয়াখালীতে তাঁর প্রথম আগমন উপলক্ষে আয়োজিত এই ইফতার মাহফিলে গণঅধিকার পরিষদ ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা অংশ নেন।

নুরুল হক নুর বলেন, ‘চরাঞ্চলের জমির প্রকৃত মালিক যেন কৃষকেরাই হতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে। হাটবাজার, লঞ্চঘাট ও খেয়াঘাটে মানুষকে জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় বন্ধ করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘আমখোলা তরমুজের ঘাট ও হরিদেবপুর ঘাট উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা হয়রানির শিকার না হন।’

মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে নুরুল হক নুর বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে। পাশাপাশি যুবসমাজকে কর্মসংস্থানের আওতায় আনতে পরিকল্পিতভাবে কাজ করা হবে, যাতে এলাকায় কোনো যুবক বেকার না থাকে।’

দশমিনা ও গলাচিপার সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় সহিংসতা, ভাঙচুর ও অস্থিতিশীলতা কমেছে। আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।’

এ সময় স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার: বোরো মৌসুমে সেচের পানির অভাবে বিপাকে কৃষক

বগুড়ার শেরপুর: আবাদি জমিতে পুকুর খনন

শরীয়তপুর জেলা শহর: এআই ক্যামেরায় নজরদারি

জাতীয় সংসদের সংরক্ষিত আসন: এমপি হতে ২৯ নেত্রীর দৌড়ঝাঁপ

ইফতারের পর শিশু সামসের লাশ, পায়ের রগ কাটা ও দেহ ক্ষতবিক্ষত

সালিস করা বিএনপি নেতা ও মূল আসামিসহ গ্রেপ্তার ৭

রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা

উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে আটজন গ্রেপ্তার

নারিন্দায় এসি বিস্ফোরণে দগ্ধ ছেলের মৃত্যু, চলছে বাবা–মায়ের চিকিৎসা

জামিনের পরদিনই গ্রেপ্তার দেখানো হলো আইভীকে