হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি

দুর্ঘটনার শিকার বাস। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হন।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকতার মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাহুবল ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা থেকে সিলেটগামী মিতালি পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫-৫১৯৩) ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ করে বাইসাইকেলযোগে এক যুবক মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় তাঁকে বাঁচাতে চালক বাসটির গতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই বাটপাড়া গ্রামের লোকমান মিয়া (১৮) নামের ওই বাইসাইকেল আরোহী নিহত হন। পাশাপাশি বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন। আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকতার মিয়া ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ

চৌদ্দগ্রামে কেন্দ্র দখল করে দাঁড়িপাল্লায় সিল মারার অভিযোগ, ফলাফল প্রত্যাখ্যান

ফরিদপুরে ভোটের তর্কের জেরে হামলা ও বাড়িঘরে ভাঙচুর, আহত ১১

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

দ্বীপ হাতিয়ার মানুষ আজ ভীত-সন্ত্রস্ত: হান্নান মাসউদ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

শ্রীপুরে বাগান থেকে নবজাতকের খণ্ডিত মাথা উদ্ধার

নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ বিএনপি প্রার্থীর