হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফলাফলের শিটে অগ্রিম স্বাক্ষর, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান। ছবি: আজকের পত্রিকা

ফলাফলের তালিকায় ভোট কর্মকর্তাদের অগ্রিম স্বাক্ষর নেওয়ার দায়ে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে একটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ওই আসনের উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলমের ফলাফলের তালিকায় অগ্রিম সই নেওয়ার খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। পরে দায়িত্বরত সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান ঘটনাস্থলে পৌঁছে প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিলে বেলা দেড়টার দিকে আবার ভোট গ্রহণ শুরু হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান বলেন, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন ভোট গ্রহণ স্বাভাবিক আছে।

ভোটের আগের দিন মুহুর্মুহু গুলি: ‘রক্তাক্ত’ রাউজানে শান্তিপূর্ণ ভোট

ভোটারের চাপ কম, ভোটকক্ষে ঘুমিয়ে পড়েছেন প্রার্থীর এজেন্ট

ঝালকাঠিতে জাল ভোটের চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা

ভোলায় ধানের শীষ ও হাতপাখা প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

ফেসবুক লাইভে বিএনপি-সমর্থিত প্রার্থী জসিমের ভোট বর্জনের ঘোষণা

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-ককটেল উদ্ধার, আটক ৫

রংপুরে ভোটের ‘ঈদ’ শেষে চলছে গণনা

ইসলামী ফ্রন্ট প্রার্থীর সমর্থকদের ওপর বিএনপির হামলা, এজেন্টসহ আহত ৬

‘ভুলে’ ভোট দেওয়া হলো না মাজেদা খাতুনের, পোলিং কর্মকর্তা প্রত্যাহার

ভোলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপার নিয়ে উধাও, ভোট গ্রহণ সাময়িক বন্ধ