হোম > সারা দেশ > ঢাকা

অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক শহিদুর রহমান এবং এসবি প্রধান গোলাম রসুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আইজিপির কাছ থেকে বিদায়ী স্মারক গ্রহণ করছেন র‍্যাবের সাবেক ডিজি এ কে এম শহিদুর রহমান ও এসবির সাবেক প্রধান মো. গোলাম রসুল। ছবি: পুলিশ সদর দপ্তর

বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‍্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজি এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মো. গোলাম রসুল দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে গেছেন। গতকাল রোববার তাঁদের চাকরির মেয়াদ শেষ হয়।

আজ সোমবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে তাঁদের অবসর উপলক্ষে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সভায় অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপির কাছ থেকে বিদায়ী স্মারক গ্রহণ করছেন র‍্যাবের সাবেক ডিজি এ কে এম শহিদুর রহমান ও এসবির সাবেক প্রধান মো. গোলাম রসুল। ছবি: পুলিশ সদর দপ্তর

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে বিদায়ী কর্মকর্তারা অত্যন্ত সুনাম ও সফলতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। তাঁরা বাংলাদেশ পুলিশের উন্নয়নে অনন্য অবদান রেখেছেন। আইজিপি বিদায়ী কর্মকর্তাদের সুখী, সুন্দর ও সমৃদ্ধ অবসর জীবন এবং সার্বিক সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের পেশাগত ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক তুলে ধরে পুলিশ কর্মকর্তারা স্মৃতিচারণামূলক বক্তব্য দেন। বিদায়ী অতিরিক্ত আইজিরা তাঁদের বক্তব্যে জনগণের আস্থা ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তাঁরা পেশাগত দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য সব সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান।

এ কে এম শহিদুর রহমান ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সর্বশেষ তিনি র‍্যাবের মহাপরিচালক ছিলেন। আর মো. গোলাম রসুল ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সর্বশেষ তিনি স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি (গ্রেড-১) পদে দায়িত্ব পালন করেন।

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: ‎নারী ও মাদক সংক্রান্ত দ্বন্দ্বের ইঙ্গিত

ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মানব পাচার রুখতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

বাগেরহাটে দুর্ঘটনায় নিহত মাইক্রোবাসচালক নাঈম, দিশেহারা পরিবার

ইউএনওর আপত্তিকর ভিডিও ভাইরাল, এআই দিয়ে তৈরির দাবি

প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ পেলেন কেসিসির পরিচ্ছন্নতাকর্মীরা

রাজধানীতে বিশেষ অভিযানে ৫৫ জন গ্রেপ্তার, ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

ঈদে লঞ্চের স্পেশাল সার্ভিস শুরু, ডেকের ভাড়া বাড়ায় অসন্তোষ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণার মামলায় গ্রেপ্তার আবদুস সালাম কারাগারে

কুয়েটের উপাচার্য হলেন সেই মাছুদ