হোম > সারা দেশ > হবিগঞ্জ

ভোটকেন্দ্রে উচ্ছৃঙ্খল আচরণ, ইংল্যান্ডপ্রবাসীকে ৫ দিনের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

গোলাম রসূল রাসেল। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জ-১ আসনভুক্ত নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ ও ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অভিযোগে গোলাম রসূল রাসেল নামের এক ইংল্যান্ডপ্রবাসীকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ধানের শীষের সমর্থক। তাঁর বাবা আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। বেলা ১১টার দিকে গোলাম রসূল ওই কেন্দ্রে গিয়ে হইচই শুরু করেন। এ সময় তাঁকে শান্ত করার চেষ্টা করা হলে তিনি ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন। পরে তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে উল্লিখিত শাস্তি দেন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক লাইভে বিএনপি-সমর্থিত প্রার্থী জসিমের ভোট বর্জনের ঘোষণা

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-ককটেল উদ্ধার, আটক ৫

রংপুরে ভোটের ‘ঈদ’ শেষে চলছে গণনা

ইসলামী ফ্রন্ট প্রার্থীর সমর্থকদের ওপর বিএনপির হামলা, এজেন্টসহ আহত ৬

‘ভুলে’ ভোট দেওয়া হলো না মাজেদা খাতুনের, পোলিং কর্মকর্তা প্রত্যাহার

ভোলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপার নিয়ে উধাও, ভোট গ্রহণ সাময়িক বন্ধ

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ, বরিশালে যুবদল নেতা আটক

জোর করে ধানের শীষে সিল মারার চেষ্টা, ৩৮ ব্যালট বাতিল, আটক ৩

হাসপাতালের বেডে শুয়ে ভোটকেন্দ্রে আহত যুবদল নেতা

ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বৃদ্ধার মৃত্যু