হোম > সারা দেশ > চাঁদপুর

তরুণীর মরদেহ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তরে বেড়িবাঁধের ওপর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে শিবপুর গ্রামে লাশটি পাওয়া যায়। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পিবিআই টিম এসে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিচয় শনাক্ত করে।

নিহত তরুণীর নাম শাকিল আক্তার (২৬)। তিনি মতলব উত্তরের ষাটনল ইউনিয়নের রঙ্গু খা কান্দি ব্যাপারী বাড়ির বাসিন্দা। তাঁর বাবা আব্দুস সাত্তার জানান, শাকিল নার্সিংয়ে পড়াশোনার পাশাপাশি একটি ক্লিনিকে চাকরি করতেন। নির্বাচনে ভোট দিতে বাড়িতে এসেছিলেন। পরে গত রোববার নারায়ণগঞ্জে ফেরার উদ্দেশ্যে রওনা দিলে পরদিন তাঁর মরদেহ পাওয়ার খবর পান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। ইতিমধ্যে বিষয়টি জিডিমূলে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মীর মৃত্যুদণ্ড

দেশে ফিরল পাচার হওয়া ২৮ শিশু

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

ইমিগ্রেশনে ধরা পড়ল হত্যা মামলার দুই আসামি

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রূপগঞ্জের আলোচিত হেকমত হত্যা মামলায় প্রধান আসামি সবুজের মৃত্যুদণ্ড

হোমনায় দুই শিশুসহ এক নারীকে নিজ ঘরে গলা কেটে হত্যা

হাতিয়ায় ছাত্রদল নেতার ঘরে আগুন

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা