হোম > শিল্প-সাহিত্য

ঐতিহ্য বুক কার্নিভালের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঐতিহ্য বুক কার্নিভাল

সময় বাড়ল ঐতিহ্য বুক কার্নিভালের। পাঠকদের ভালোবাসা ও আগ্রহের কথা বিবেচনা করে ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’-এর সময়সীমা আরও সাত দিন বাড়ানো হয়েছে। আগামী ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে এ আয়োজন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে চলবে এই বই উৎসব।

ঐতিহ্য জানিয়েছে, ১৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বই উৎসব চলার কথা ছিল। কিন্তু পাঠকদের ভালোবাসা, ব্যাপক আগ্রহ এবং বইপ্রেমীদের অনুরোধে বইয়ের সঙ্গে আরও কিছুটা সময় কাটানোর প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এই সময় বাড়ানো হয়েছে।

প্রতিদিনই নানা আয়োজনে মুখর থাকে ঐতিহ্য বুক কার্নিভাল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— রাইটার্স ডে, বুক ইনফ্লুয়েন্সার ডে, শিশুদের চিত্রাঙ্কন ও গল্প বলার প্রতিযোগিতা, শিশুদের চিত্র প্রদর্শনী, টাইপোগ্রাফি ও ক্যালিগ্রাফি কর্মশালা, ওপেন এয়ার পডকাস্ট, ক্লাব ডে, পাবলিশার্স ডে, বাংলা একাডেমির গাছ পরিচিতি, একক নাটক ‘শহীদ কাদরী’ এবং সংগীতসন্ধ্যা।

এ সব আয়োজনের পাশাপাশি প্রতিদিনই থাকছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন। বইপ্রেমীদের জন্য কার্নিভালে রয়েছে আকর্ষণীয় ছাড়ের সুযোগ। মজুত থাকা বইয়ে সর্বোচ্চ ৭১ শতাংশ এবং ঐতিহ্য প্রকাশিত রচনাবলিতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এ ছাড়া রচনাবলির পৃথক খণ্ড মাত্র ১৫০ থেকে ২০০ টাকায় কেনার সুযোগ রয়েছে। যেকোনো পরিমাণ বই কিনলেই উপহার হিসেবে পাওয়া যাচ্ছে বুকমার্ক। অংশগ্রহণকারী অন্যান্য প্রকাশনা প্রতিষ্ঠানের বইয়েও থাকছে বিশেষ ছাড়।

সাহিত্য, বই ও সংস্কৃতিকে কেন্দ্র করে পাঠক-লেখকের মিলনমেলায় পরিণত হওয়ার প্রত্যাশা নিয়ে আয়োজিত ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’ -এ সব পাঠক, লেখক, শিক্ষার্থী ও বইপ্রেমীকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ঐতিহ্য।

কার্নিভালে ঐতিহ্যের পাশাপাশি অংশ নিচ্ছে ইলহাম, কাকাতুয়া, গ্রিপার মার্ক, নির্বাচিত, নু বুকস, রেড ও ধ্রুবপদ প্রকাশনী। ফুড পার্টনার হিসেবে রয়েছে পাকেরঘর। ‘ঐতিহ্যের পাতায় নতুন দিনের গল্প’ প্রতিপাদ্যে আয়োজিত এ কার্নিভালের লক্ষ্য পাঠক, লেখক, প্রকাশক ও সংস্কৃতিমনস্ক মানুষের মধ্যে সাহিত্য ও সৃজনশীলতার নিবিড় সংযোগ গড়ে তোলা।

স্মৃতি, প্রকৃতি ও ইতিহাসের খোঁজে দুবাইয়ে বাংলাদেশ-ভারত–পাকিস্তানের ৩ শিল্পীর প্রদর্শনী

ইয়োকোহামায় শিল্পী কামরুল হাসান লিপুর একক চিত্র প্রদর্শনী

জগজিৎ সিংয়ের শ্রদ্ধায় অ্যালিয়ঁস ফ্রঁসেজে গজলসন্ধ্যা

ছায়ানটে শিশুদের কলকাকলিতে পূর্ণ শরতের উৎসব

সমকালীন সাহিত্যের নতুন ধারা সৃষ্টির জন্য নোবেল পেলেন কানাডীয় সাহিত্যিক অ্যান কারসন

মুস্তাফা মনোয়ারের শিল্পজগৎ: পাপেট বাড়ির ‘বাসিন্দাদের’ ভবিষ্যৎ নিয়ে দুর্ভাবনা

ঢাবি চারুকলায় একক চিত্র প্রদর্শনী ‘মুক্তির সংগ্রামে অনুভবের বৈভব’

স্বীকৃতি পেল ইসলামপূর্ব আরবের কবিতায় মৌমাছি, যুদ্ধ ও আত্মগরিমার গল্প

শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই

মায়ের কবরে শায়িত শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম