হোম > আড্ডা

গাজীউল হক

সম্পাদকীয়

২১ ফেব্রুয়ারি আমতলার সভায় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন গাজীউল হক। ভাষা আন্দোলন বিষয়ে তিনি লিখেছেন, ‘ভাষা আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ আন্দোলন ধীরে ধীরে গড়ে উঠেছে। ১৯৪৭ সালে এ আন্দোলনের বুনিয়াদ রচনা হয়। ১৯৪৮-এ আন্দোলনের অঙ্কুরোদ্গম হয়। ১৯৫২ সালে এ আন্দোলন এক বিরাট মহীরূহে পরিণত হয়। ১৯৫৫ সালে এ আন্দোলনের ফল লাভ হয়। সুতরাং স্তরে স্তরে ভাষা আন্দোলন এগিয়ে গেছে। শুধু ভাষা আন্দোলন এগিয়ে যায়নি, সঙ্গে সঙ্গে একুশের আন্দোলন এগিয়ে নিয়ে গেছে এ দেশের গণতান্ত্রিক আন্দোলনকে। ১৯৪৮ সালে যে আন্দোলনের অঙ্কুরোদ্গম হয়েছিল, ১৯৫২ সালে সে ভাষা আন্দোলন বিরাট প্রসার লাভ করেছিল। ভাষার জন্যই এ দেশের মানুষ প্রথম বুকের রক্ত দিলো। ঢাকার রাজপথের কৃষ্ণচূড়ার সাথে রঙ মিশিয়ে ঢাকার কালো রাজপথ বুকের রক্তে রাঙিয়ে দিলো। ২১শে ফেব্রুয়ারি গোটা জাতির জন্য একটি পবিত্র দিবস।’

ছবি: সংগৃহীত

আদর্শের দ্বন্দ্ব

ইলোরার সৌন্দর্য

যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী আগ্রাসন

আলতামিরার গুহাচিত্র

সিমোনের নারীবাদী ভাবনা

যেভাবে এল এপ্রিল ফুল: নেপথ্যের রহস্যময় ইতিহাস

পাকিস্তানিদের ষড়যন্ত্র

আবু ওসমান চৌধুরী

নাজমুল হক

মুক্তিযুদ্ধের প্রথম দিককার প্রস্তুতি পর্ব