হোম > ল–র–ব–য–হ

স্বামী আয়ুর বৃদ্ধির ধর্মীয় আচারে স্ত্রীর অস্বীকৃতি, থানায় ‘হত্যা চক্রান্তের’ অভিযোগ এক ব্যক্তির

আজকের পত্রিকা ডেস্ক­

করবা চৌথের উপবাসে রাজি হনা হওয়ায় স্ত্রীকে ডিভোর্স দেওয়ার হুমকি দিয়েছেন স্বামী। প্রতীকী ছবি

ভারতে স্বামীর দীর্ঘায়ু কামনায় উদ্‌যাপিত ঐতিহ্যবাহী ‘করবা চৌথ’ ব্রত পালন করতে অস্বীকার করায় স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। স্ত্রীর এই অস্বীকৃতিকে তাঁকে ‘হত্যার চক্রান্ত’ হিসেবে অভিহিত করে বিবাহবিচ্ছেদের হুমকিও দিয়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরী জেলায়। অভিযোগকারী ব্যক্তির নাম বরেলাল আদিবাসী, যিনি শিবপুরীর বিজরাওয়ান গ্রামের বাসিন্দা।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় থানায় লিখিত অভিযোগে বরেলাল দাবি করেন, তাঁর স্ত্রী মিথিলেশ আদিবাসী তাঁর প্রতি অনুগত নন, স্ত্রী তাঁর দীর্ঘায়ু চান না।

অভিযোগপত্রে বরেলাল উল্লেখ করেন, ‘আমার স্ত্রী আমার জন্য করবা চৌথ-এর উপবাস পালন করছেন না, তিনি আমাকে মেরে ফেলতে চান। আমি তাঁকে চাঁদের দিকে তাকিয়ে প্রথাগত পূজা সম্পন্ন করতে বলেছিলাম, যাতে আমার আয়ু বৃদ্ধি পায়। কিন্তু তিনি তা করতে অস্বীকার করায় স্পষ্ট যে তিনি আমার মৃত্যু চান।’

বরেলাল আরও জানান, তাঁর স্ত্রী যদি তাঁর মঙ্গল কামনায় এই উপবাস ও আচার পালন না করেন, তবে তিনি বিবাহবিচ্ছেদ করবেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পুলিশের কাছে আবেদন জানান।

একটি ধর্মীয় ও পারিবারিক আচার পালনে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে বিবাহবিচ্ছেদ ও হত্যার আশঙ্কার এমন ব্যতিক্রমী অভিযোগে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছে স্থানীয় পুলিশ।

শিবপুরীর কোল্লারাস এলাকার সাব-ডিভিশনাল পুলিশ অফিসার সঞ্জয় মিশ্র জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। একজন নারী পুলিশ কর্মকর্তার সহায়তায় ওই দম্পতির মধ্যকার পারিবারিক মনোমালিন্য দূর করে বিষয়টি সমাধানের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।

দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, মাটি খুঁড়ে মিলল কোটি-কোটি টাকা

মাটি খুঁড়ে জমানো সোনার কণায় প্রেমিকার জন্য আংটি বানালেন যুবক

চিকিৎসক যদি নারী হন, কম ব্যথা অনুভব করেন পুরুষ রোগী: গবেষণা

নিরামিষ খেয়ে হীনবল, পাঁচ বছর পর ফের মাংস খাওয়া শুরু করলেন বেয়ার গ্রিলস

আজ বিশ্ব চিকা দিবস, এর সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক কী

হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, যেভাবে ধরা পড়ে হারালেন চাকরি

১৯৬টি পার্কিং স্পেস কিনে দ্বিগুণ ভাড়া নিচ্ছেন এক চীনা নারী

মেয়েকে লেকে ফেলে দিলেন মা, ঝাঁপ দিয়ে বাঁচালেন অটোচালক

নারীদের ত্যাগ করা বায়ু কি পুরুষের চেয়ে বেশি দুর্গন্ধযুক্ত, যা বলছে গবেষণা

ছেলের আসক্তি ছাড়াতে গিয়ে নিজেই জনপ্রিয় গেমার, তারকা খ্যাতি বৃদ্ধা মায়ের