হোম > ল–র–ব–য–হ

বিমানবন্দরে যাত্রীর লাগেজে অস্বাভাবিক কিছুর গন্ধ পেল কুকুর, তারপর...

বিমানবন্দরে এক যাত্রীর লাগেজে অস্বাভাবিক একটা কিছুর গন্ধ পেল এক কুকুর। তবে সেটা খোলার পর যে জিনিস পাওয়া গেল, তার জন্য প্রস্তুত ছিল না কেউ। 

যুক্তরাষ্ট্রের বোস্টন লোগান বিমানবন্দরে ওই যাত্রী এসেছিলেন আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্তৃপক্ষের কুকুর ওই যাত্রীর লাগেজে অস্বাভাবিক কিছু একটার গন্ধ পায়। সেই লাগেজে শেষ পর্যন্ত মেলে চারটি বানরের মমি।

কঙ্গো থেকে ফিরে আসা যাত্রী বলেছিলেন, তাঁর লাগেজে শুকনো মাছ আছে। কিন্তু বোস্টন লোগান বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষার পর চারটি বানরের মৃত ও পানিশূন্য মৃতদেহ পাওয়া গেছে। সিবিপির মুখপাত্র রায়ান বিসেট জানান, ওই ব্যক্তি বলেছেন, তিনি বানরগুলো নিজের খাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছিলেন।

বন্যপ্রাণীর কাঁচা বা ন্যূনতম প্রক্রিয়াজাত মাংস, যাকে কখনো কখনো ‘বুশমিট’ হিসেবে উল্লেখ করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ। মূলত রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকির কারণে এই বিধিনিষেধ।

এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে।

‘মার্কিন যুক্তরাষ্ট্রে বুশমিট আনার ফলে যে বিপদের ঝুঁকির কথা বলা হয় এগুলো বাস্তব। বুশমিট জীবাণু বহন করতে পারে, যা ইবোলা ভাইরাসসহ বিভিন্ন অসুস্থতার কারণ হতে পারে।’ বলেন সিবিপির স্থানীয় বন্দর পরিচালক জুলিও কারাভিয়া।

ঘটনাটি গত মাস, মানে জানুয়ারির হলেও ফেব্রুয়ারিতে এটি প্রকাশ্যে আসে।

এদিকে বিসেট জানিয়েছেন, এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে ওই যাত্রীর সব লাগেজ বাজেয়াপ্ত করা হয় এবং প্রায় ৯ পাউন্ড (৪ কেজি) বুশমিট ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ধ্বংসের জন্য চিহ্নিত করে।

১২ কোটি টাকার বেশি দামি পিকাসোর ছবি মিলল মাত্র ১৪ হাজারে!

‘ভাই পোস্ট ডিলিট করেন, সমস্যা হবে’—ট্রাম্পের ইনবক্সে কে দিল এই পরামর্শ

আমেরিকার খাল-বিল এশিয়ান কার্পের দখলে, আতঙ্কে হেলমেট পরছেন জেলেরা

‘স্লোজামাস্তান’: মরুর বুকে এক আজব দেশ, যার নাগরিক বাংলাদেশিরাও

১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা

ফুটবল বিশ্বকাপ দেখতে বাড়ি বিক্রির ঘোষণা ভক্তের

সত্যিকারের নায়ক হতে সুপারপাওয়ার লাগেনি ইতালির স্পাইডার-ম্যানের

৭ বছর বয়সেই পেশাদার কার রেসার চীনের এক শিশু

বরকে ৮০ কোটি টাকা যৌতুক দিলেন চীনা নারী

৮ ঘণ্টা ওড়ার পর এয়ার ইন্ডিয়ার পাইলট জানলেন কানাডায় অবতরণের অনুমতি নেই