হোম > ল–র–ব–য–হ

পৃথিবীর সবচেয়ে খর্বাকৃতি যুগলের উচ্চতা কত

৬ ফুট উচ্চতার মানুষ এমনকি বাংলাদেশেও খুব অস্বাভাবিক নয়। আজ যে দুজনের গল্প বলব, তাঁদের উচ্চতাও ৬ ফুটের কাছাকাছি। তবে এটি তাদের মিলিত উচ্চতা। ব্রাজিলের পাওলো গ্যাব্রিয়েল দ্য সিলভা বারোস এবং কাতিওচিয়া লিয়ে হোশিনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিবেচনায় পৃথিবীর সবচেয়ে খর্বাকৃতি বিবাহিত দম্পতি। 

এই দুজনের মিলিত দৈর্ঘ্য ১৮১ দশমিক ৪১ সেন্টিমিটার বা প্রায় ৫ ফুট সাড়ে ১১ ইঞ্চি। তবে তাঁরা জানিয়েছেন, আকারে ছোট হলেও হৃদয়টা তাঁদের অনেক বড়। 

ব্রাজিলের পাওলো গ্যাব্রিয়েল দ্য সিলভা বারোস এবং কাতিওচিয়া লিয়ে হোশিনোর অনলাইনে প্রথম পরিচয় ২০০৬ সালে। তখন তাঁদের বয়স একেবারেই কম। কারণ এখন সিলভা বারোসের বয়স ৩১, অন্যদিকে লিয়ে হোশিনোর বয়স ২৮। অনেকগুলো বছর চমৎকার সম্পর্কের পর তাঁদের প্রেম পরিণয়ে গড়ায় ২০১৬ সালে। ওই বছরের ৩ নভেম্বর খর্বাকৃতি দম্পতি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে তাঁদের। 

তাঁরা বলেন, আমরা খর্বাকৃতি হতে পারি, তবে আমাদের হৃদয় অনেক বড়। একে অপরের প্রতি এমনকি আমাদের জীবনের সঙ্গে জড়িত প্রতিটি মানুষের জন্য অনেক ভালোবাসার জায়গা হয় সেখানে। আমাদের জীবন অবশ্যই চ্যালেঞ্জ ছাড়া নয়। কিন্তু আমরা খুব খুশি যে আমরা একসঙ্গে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারছি। 

এই জুটির একত্রে উচ্চতা ১৮১ দশমিক ৪১ সেন্টিমিটার বা ৭১ দশমিক ৪২ ইঞ্চি। এর মধ্যে পাওলোর উচ্চতা ৯০ দশমিক ২৮ সেন্টিমিটার (৩৫ দশমিক ৫৪ ইঞ্চি) এবং কাতিওসিয়ার উচ্চতা ৯১ দশমিক ১৩ সেন্টিমিটার (৩৫ দশমিক ৮৮ ইঞ্চি)। 

এদিকে সম্প্রতি ইনস্টাগ্রামে এই যুগলকে নিয়ে একটি পোস্ট দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। সেখানে ব্যবহারকারীরা এই দম্পতির আকারের চেয়ে তাঁদের ভালোবাসা নিয়েই ছিলেন বেশি আপ্লুত। 

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ভালোবাসার জয়।’ আরেকজন লিখেছেন, ‘চমৎকার। তোমাদের দুজনকেই অভিনন্দন।’ 

কেউ কেউ বলেছেন, যুগলের কারও উচ্চতাই কম নয়। একজন যেমন লিখেছেন, ‘তাঁদের দুজনের উচ্চতাই আমার মতো।’ 

পাওলো ও কাতিওসিয়া বিয়ে করেন ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর গিনেস বুকে নাম ওঠার পর গত সাড়ে সাত বছর ধরে মানুষের আগ্রহ তাঁদের নিয়ে। 

নিজেদের সম্পর্কে পাওলো আগে বলেছিলেন, ‘প্রথম যখন দেখি, তাঁকে অসাধারণ সুন্দরী মনে হয় আমার।’ 

কাতিওসিয়া শুরুতে ম্যাসেজ প্ল্যাটফরম অরকুচিতে (এখন বিলুপ্ত) পাওলোকে ব্লক করেন। তাই পাওলোকে তার মন জয় করতে সাধনা করতে হয়েছে। এরপর তাঁদের মধ্যে খুদেবার্তা আদান-প্রদান ও ফোনে আলাপ চলতে থাকে। সরাসরি প্রথম দেখা হয় ২০০৮ সালের ২০ ডিসেম্বর। 

চার বছর বড় একটা দূরত্বে থাকতে হয় দুজনকে। কাতিওসিয়া তার নিজের শহর লোন্দ্রিনা থেকে পাওলোর শহর ইতাপেভায় চলে আসেন ২০১২ সালে। একপর্যায়ে সিদ্ধান্ত নেন স্থায়ীভাবে গাঁটছড়া বাঁধার। 

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, দ্য মিরর

বিশ্বের ‘সবচেয়ে সুন্দর’ শিশুদের কার কী পরিণতি

লটারিতে রাতারাতি কোটিপতি হওয়া বৌদ্ধ সন্ন্যাসী যে ঘোষণা দিলেন

ব্রাজিলীয় তিন বোনের সম্মিলিত বয়স ৩১৬ বছর, দীর্ঘায়ুর রহস্য নিয়ে চলছে গবেষণা

শীর্ষ ধনীদের গোপন ক্লাব: অদ্ভুত সব নিয়ম, নিজস্ব ধর্ম প্রচারসহ যেসব বিষয়ে চলে আলাপ

বিশ্বকাপে শুধু খেলা দেখেই ৫০ হাজার ডলার করে পাচ্ছেন দুই তরুণ, কীভাবে

১০ বছরে ডাউনিং স্ট্রিট ছাড়লেন ছয় প্রধানমন্ত্রী, রয়ে গেল ল্যারি নামের সেই বিড়াল

‘উনি যেন দ্রুত মারা যান’, মন্দিরের দানবাক্সে ২০ রুপির নোটে লেখা আরজি

বিশ্বকাপের মৌসুমে মেক্সিকোতে যেভাবে তারকাখ্যাতি পেল একটি হাঁস

ইয়েমেনের সেই ‘স্পাইডারম্যান’ পড়ে গেলেন আগ্নেয়গিরির জ্বালামুখে

ভারতের বিহারে চুরি হয়ে গেল আস্ত মোবাইল টাওয়ার