হোম > ল–র–ব–য–হ

অলিম্পিকে বেশি সময় উড়তে ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা

আজকের পত্রিকা ডেস্ক­

আজ থেকে মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিক আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। ছবি: এএফপি

অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। উদ্দেশ্য—শরীরের পরিধি বাড়িয়ে বড় মাপের স্যুট পরা, যা বাতাসে ওড়ার সময় বাড়তি সুবিধা দেবে।

জার্মান সংবাদপত্র বিল্ডের এক প্রতিবেদনে প্রথম এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। স্কি জাম্পিংয়ে ব্যবহৃত জাম্প স্যুটের উপরিভাগ বা সারফেস এরিয়া যত বড় হয়, বাতাসে ওড়ার সময় অ্যাথলেট তত বেশি সময় ভেসে থাকতে পারেন। ফিস (এফআইএস) বা আন্তর্জাতিক স্কি ফেডারেশনের পুরুষ রেস ডিরেক্টর সান্দ্রো পার্টিলে বলেন, ‘স্যুটের প্রতি সেন্টিমিটার অংশ গুরুত্বপূর্ণ। স্যুটের উপরিভাগ যদি ৫ শতাংশও বড় হয়, তবে আপনি অনেকটা পথ বেশি উড়ে যেতে পারবেন।’

অভিযোগ উঠেছে, প্রতিযোগীরা তাঁদের লিঙ্গে হায়ালুরোনিক অ্যাসিড ইনজেকশন নিচ্ছেন, যাতে পরিধি ১ থেকে ২ সেন্টিমিটার বৃদ্ধি পায়। যেহেতু বডি স্ক্যানারের মাধ্যমে অ্যাথলেটের মাপ নিয়ে স্যুট তৈরি করা হয়, তাই শরীরের মাপ বাড়লে বড় স্যুট পরার বৈধতা পাওয়া যায়।

মিলান-কোর্টিনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ব ডোপিংবিরোধী সংস্থার (ওয়াদা বা ডব্লিউএডিএ) মহাপরিচালক অলিভিয়ের নিগলি বলেন, ‘স্কি জাম্পিংয়ের কারিগরি বিষয়গুলো আমার বিস্তারিত জানা নেই। তবে পারফরম্যান্স বাড়ানোর জন্য যদি ডোপিং-সংশ্লিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়, তবে আমরা অবশ্যই তা খতিয়ে দেখব।’

সংবাদ সম্মেলনে এ নিয়ে বেশ হাস্যরসের সৃষ্টি হয়। ওয়াদার পোলিশ সভাপতি উইটোল্ড বাঙ্কা কৌতুক করে বলেন, ‘পোল্যান্ডে স্কি জাম্পিং খুবই জনপ্রিয়। আমি কথা দিচ্ছি, আমি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখব!’

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, অ্যাথলেটদের থ্রিডি বডি স্ক্যানারের মাধ্যমে মাপ নেওয়া হয়। তাঁদের স্যুটের মাপ শরীরের চেয়ে মাত্র ২ থেকে ৪ সেন্টিমিটার বেশি হওয়ার সুযোগ থাকে। উল্লেখ্য, স্কি জাম্পিংয়ে স্যুট নিয়ে জালিয়াতির ঘটনা এবারই প্রথম নয়। গত আগস্টে নরওয়ের দুই অলিম্পিক পদকজয়ী মারিয়াস লিন্ডভিক এবং জোহান আন্দ্রে ফরফাং তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। তাঁদের দলের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা বিশেষ সুতার সাহায্যে স্যুটের আকার পরিবর্তনের চেষ্টা করেছিলেন।

হায়ালুরোনিক অ্যাসিডের প্রভাব শরীরে ১৮ মাস পর্যন্ত থাকতে পারে। যদিও আন্তর্জাতিক স্কি ফেডারেশন জানিয়েছে, এখন পর্যন্ত এই ধরনের ইনজেকশন ব্যবহারের কোনো অকাট্য প্রমাণ তাদের হাতে নেই।

উল্লেখ্য, আজ থেকে মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিক আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আগামী সোমবার থেকে শুরু হবে শীতকালীন অলিম্পিকের স্কি জাম্পিং প্রতিযোগিতা।

ব্রাজিলীয় তিন বোনের সম্মিলিত বয়স ৩১৬ বছর, দীর্ঘায়ুর রহস্য নিয়ে চলছে গবেষণা

শীর্ষ ধনীদের গোপন ক্লাব: অদ্ভুত সব নিয়ম, নিজস্ব ধর্ম প্রচারসহ যেসব বিষয়ে চলে আলাপ

বিশ্বকাপে শুধু খেলা দেখেই ৫০ হাজার ডলার করে পাচ্ছেন দুই তরুণ, কীভাবে

১০ বছরে ডাউনিং স্ট্রিট ছাড়লেন ছয় প্রধানমন্ত্রী, রয়ে গেল ল্যারি নামের সেই বিড়াল

‘উনি যেন দ্রুত মারা যান’, মন্দিরের দানবাক্সে ২০ রুপির নোটে লেখা আরজি

বিশ্বকাপের মৌসুমে মেক্সিকোতে যেভাবে তারকাখ্যাতি পেল একটি হাঁস

ইয়েমেনের সেই ‘স্পাইডারম্যান’ পড়ে গেলেন আগ্নেয়গিরির জ্বালামুখে

ভারতের বিহারে চুরি হয়ে গেল আস্ত মোবাইল টাওয়ার

ভবন ৩২ তলা, ফ্ল্যাট বিক্রি হলো ৩৪ তলার

১২ বছরের অটিস্টিক শিশু সেজে প্রতারণা, ব্রাজিলে গ্রেপ্তার ৩৭ বছরের নারী