হোম > ল–র–ব–য–হ

ছুরি নিয়ে ভেলকি দেখাতে দেখাতে দড়ির ওপর হেঁটে গিনেস বুকে রেকর্ড

ঝুলন্ত কোনো দড়ির ওপর দিয়ে হাঁটাটা এমনিতেই বেশ কঠিন ব্যাপার। তার ওপর আবার যদি এ সময় ছুরি ছোড়াছুড়ি করে ভারসাম্য রক্ষা করতে হয়, তবে? এ কাজটাই দক্ষতার সঙ্গে করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এডগার ইয়াদকেভিচ। 

দড়ির ওপরের এই খেলার নাম স্টকলাইন। এটা এমন এক খেলা, যেখানে দড়িটা মাটির ওপরে ঝোলানো থাকে এবং এর দুই প্রান্ত দুটি পয়েন্ট বা জায়গায় বাঁধা থাকে। তবে এডগার ইয়াদকোভিচের জন্য এই রেকর্ড গড়া মোটেই অস্বাভাবিক কিছু ছিল না। ক্যালিফোর্নিয়ার পওয়ের এই বাসিন্দা একজন পেশাদার স্টকলাইনার। স্টকলাইন ধরে তিনটি ছুরি লোফালুফি করে ভারসাম্য রক্ষা করে ১০.৪৭ মিটার বা ৩৪ ফুট ৪ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে এই রেকর্ড গড়েন বলে নিশ্চিত করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। গত ২১ নভেম্বর তাঁর এই রেকর্ড গড়ার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে। 

ব্যক্তিগতভাবে একাধিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ব্যক্তির সঙ্গে পরিচয় আছে এডগারের। এটা তাঁকে একটি রেকর্ড ভাঙার চেষ্টা করতে উৎসাহী করে। 

‘যে দিনটি রেকর্ডের চেষ্টা করি আমি, সেটি ছিল ওয়ার্ল্ড সার্কাস ডে। দিনটি উপলক্ষে ক্যালিফোর্নিয়ার করোনাডোয় বেশ কিছু সার্কাস-শিল্পী জড়ো হয়েছিল।’ বলেন এডগার, ‘প্রত্যেকেই স্বাভাবিকের চেয়ে কিছু বেশি কসরত দেখানোর চেষ্টা করছিল এবং উদ্‌যাপন করছিল। আমি এমন একটি কিছু করার কথা ভাবলাম, যেটা আমার বন্ধুদের উৎসাহ দেওয়ার পাশাপাশি আমার শিক্ষার্থীদেরও সার্কাসের বিষয়ে আগ্রহ বাড়াবে।’ 

এডগার জানান, ১২ বছর ধরে এভাবে দড়ির ওপর হেঁটে যাওয়া এবং জাগলিং বা বিভিন্ন জিনিস ছুড়ে ভারসাম্য রক্ষার খেলা দেখিয়ে যাচ্ছেন তিনি। জাগলিংয়ে অন্তত একটি বস্তু সব সময় শূন্যে থাকতে হয়। রেকর্ডের দিন অল্প কয়েক বারই কেবল অনুশীলন করেন। 

‘যখন আমি খুব বেশি সময় ধরে অনুশীলন করি, তখন আমার বাহু ক্লান্ত হয়ে যায় এবং একটি নির্দিষ্ট সীমার পরে আমি জানি যে আমার বিশ্রাম নেওয়া প্রয়োজন। না হলে লিগামেন্ট এবং টেন্ডনের ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে।’ বলেন এডগার, ‘যদি এটি ঘটে, তবে পেশাদার জগলার হিসেবে কাজ করা কঠিন হয়ে পড়বে আমার জন্য।’ 

এডগার আগে একবার অনুশীলনের সময় একটি ছুরি দিয়ে কিছুটা আঘাত পেয়েছিলেন। তবে সেটা গুরুতর কিছু ছিল না। 

এডগার বলেছেন যে তিনটি ছুরি ছোড়াছুড়ি করতে করতে দড়ির ওপর হাঁটার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তাঁর বাহু দুটি কতক্ষণ পর্যন্ত বিষয়টি সহ্য করতে পারে সেটি। তবে শেষ পর্যন্ত চমৎকারভাবেই রেকর্ডটি গড়ে ফেললেন তিনি। 

ভবিষ্যতে আরও একটি রেকর্ড গড়ার চেষ্টা করার ইচ্ছা আছে এডগারের। তবে কোন বিষয়ে তা পরিষ্কার করেননি।

ব্রাজিলীয় তিন বোনের সম্মিলিত বয়স ৩১৬ বছর, দীর্ঘায়ুর রহস্য নিয়ে চলছে গবেষণা

শীর্ষ ধনীদের গোপন ক্লাব: অদ্ভুত সব নিয়ম, নিজস্ব ধর্ম প্রচারসহ যেসব বিষয়ে চলে আলাপ

বিশ্বকাপে শুধু খেলা দেখেই ৫০ হাজার ডলার করে পাচ্ছেন দুই তরুণ, কীভাবে

১০ বছরে ডাউনিং স্ট্রিট ছাড়লেন ছয় প্রধানমন্ত্রী, রয়ে গেল ল্যারি নামের সেই বিড়াল

‘উনি যেন দ্রুত মারা যান’, মন্দিরের দানবাক্সে ২০ রুপির নোটে লেখা আরজি

বিশ্বকাপের মৌসুমে মেক্সিকোতে যেভাবে তারকাখ্যাতি পেল একটি হাঁস

ইয়েমেনের সেই ‘স্পাইডারম্যান’ পড়ে গেলেন আগ্নেয়গিরির জ্বালামুখে

ভারতের বিহারে চুরি হয়ে গেল আস্ত মোবাইল টাওয়ার

ভবন ৩২ তলা, ফ্ল্যাট বিক্রি হলো ৩৪ তলার

১২ বছরের অটিস্টিক শিশু সেজে প্রতারণা, ব্রাজিলে গ্রেপ্তার ৩৭ বছরের নারী