হোম > ল–র–ব–য–হ

মহাসড়ক থেকে ছাগলের সমান খরগোশ উদ্ধার

একটা খরগোশের ওজন কত হতে পারে? ভাবছেন কত আর, খুব বেশি হলে কেজি দেড়েক! কিন্তু যদি শোনেন একটা খরগোশের ওজন ২৬ পাউন্ড বা প্রায় ১২ কেজি, তবে নিশ্চয় চমকাবেন। এমন একটি বিশাল খরগোশ উদ্ধার করা হয়েছে ব্যস্ত এক মহাসড়ক থেকে। 

ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের। হাইওয়ে ১৭-র কাছে কাজ করা নির্মাণশ্রমিকেরা বিশালাকায় খরগোশটিকে ঘুরে বেড়াতে দেখে সান্তা ক্রুজের ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রল অফিসারদের খবর দেন। 

পুলিশ কর্মকর্তারা এর নাম দেন বাগস। তাঁরা খরগোশটিকে প্রথমে পশু চিকিৎসকদের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পর মিল ভ্যালি র‍্যাবিট রেসকিউ গ্রুপের কাছে পৌঁছে দেওয়া হয় প্রাণীটিকে। রেসকিউ গ্রুপের কর্মীরা অনুমান করছেন এটি একটি স্ত্রী ফ্লেমিশ জায়ান্ট খরগোশ। বিশাল আকারের কারণে এরা পোষা প্রাণী হিসেবে খুব জনপ্রিয়। 

এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে। 

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রলের কর্মকর্তারা জানিয়েছেন, বাগসের মুখ এবং ঘাড়ের পেছনের ছোটখাটো আঘাতগুলি ইঙ্গিত দেয় যে ঘেরে ছিল সেখান থেকে খরগোশটিকে কোনো শিকারি প্রাণী তুলে নেয়। তবে মুখরোচক একটি খাবারে পরিণত হওয়ার আগেই এটি পালিয়ে আসতে সক্ষম হয়। 

রেসকিউ গ্রুপ জানিয়েছে আগামী চার দিন মালিকহীন প্রাণী হিসেবে রাখা হবে একে। এ সময়ের মধ্যে এর প্রকৃত মালিক চাইলে খরগোশটিকে নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। চার দিন পেরিয়ে গেলে দত্তক দেওয়ার জন্য তোলা হবে বাগসকে।

কোরবানির মহিষের নাম ট্রাম্প-নেতানিয়াহু, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও হলো প্রতিবেদন

নতুন সরকারের অভিষেক অনুষ্ঠানে নেচে দর্শক মাতালেন স্বাস্থ্যমন্ত্রী

পুরুষকণ্ঠ শুনতে পাচ্ছেন না এক তরুণী

ভুল চিকিৎসায় কোমায় কনে, তিন মাস পর বিয়ের দুদিন আগে ফিরল জ্ঞান

হার্ট অ্যাটাকের পর ৪০ ঘণ্টা বন্ধ হৃৎস্পন্দন, ‘অলৌকিকভাবে’ বেঁচে ফিরলেন চীনা ব্যক্তি

যমজ বোনের পিতা আলাদা, কীভাবে সম্ভব

ছেলেকে ক্যানসারের রোগী সাজিয়ে মায়ের বিলাসী জীবন, ৪ বছরের জেল

টাকা তুলতে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির বৃদ্ধ

স্বামীর বোনকে ‘দ্বিতীয় স্ত্রী’ দেখিয়ে বিবাহবিচ্ছেদ নারীর, হাইকোর্টের দ্বারস্থ মধ্যবয়সী ব্যক্তি

শৈশবে গিলে ফেলা থার্মোমিটার ২০ বছর পর ২০ মিনিটের অস্ত্রোপচারে উদ্ধার