হোম > ল–র–ব–য–হ

৪৮ বছর ধরে পানি পান করেন না ওয়ারেন বাফেট, তৃষ্ণা মেটান কী দিয়ে

আজকের পত্রিকা ডেস্ক­

ওয়ারেন বাফেট। ছবি: এএফপি

বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট জানিয়েছেন, প্রায় ৪৮ বছর ধরে তিনি পানি পান করেন না। পানির বিপরীতে তাঁর পছন্দের পানীয় চেরি কোক। সাধারণ পানি কিংবা স্পার্কলিং ওয়াটারের পরিবর্তে কোমল পানীয় দিয়েই শরীরের পানির চাহিদা পূরণ করেন বলে জানিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, বিলিয়নেয়ার হেজ ফান্ড ব্যবস্থাপক বিল অ্যাকম্যান সম্প্রতি ‘ইকুইটি মেটস ইনভেস্টিং’ নামের একটি পডকাস্টে বাফেটের পানীয়ের অভ্যাস নিয়ে এ তথ্য প্রকাশ করেন। সেখানে তিনি বাফেটের সঙ্গে একবার নৈশভোজের অভিজ্ঞতা তুলে ধরেন।

অ্যাকম্যান জানান, একবার নৈশভোজের টেবিলে বসে তিনি বাফেটকে সাধারণ পানি নাকি স্পার্কলিং ওয়াটার পান করবেন, তা জানতে চেয়েছিলেন। কিন্তু বাফেট দুটিই প্রত্যাখ্যান করে কোমল পানীয় পছন্দের কথা জানান। পরে অ্যাকম্যান তাঁকে প্রশ্ন করেন, ‘আপনি কি পানি পান করেন না?’ জবাবে বাফেট বলেন, ‘বিল, ৪৮ বছর ধরে আমি পানি পান করিনি।’

অ্যাকম্যান আরও জানান, কয়েক বছর আগে বাফেট তাঁর বাড়িতে নৈশভোজে যাওয়ার সময় তাঁর পছন্দের কথা মাথায় রেখে আগেভাগেই প্রচুর পরিমাণে চেরি কোক মজুত করেছিলেন।

ব্রিটিশ লেখক গ্লেন আর্নল্ড তাঁর The Deals of Warren Buffett Volume 2: The Making of a Billionaire বইয়ে লিখেছেন, ৯৬ বছর বয়সী বাফেট প্রতিদিন পাঁচ ক্যান কোক পান করেন। তবে দীর্ঘ ৫০ বছর তিনি পেপসি পান করতেন। পরে এক পুরোনো প্রতিবেশীর হস্তক্ষেপে তাঁর পানীয়ের পছন্দে পরিবর্তন আসে।

এর আগে, ২০১৫ সালে ফরচুন ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাফেট নিজের কোমল পানীয়ের প্রতি আসক্তির কথা তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমার শরীরের এক-চতুর্থাংশই কোকা-কোলা।’ তিনি আরও বলেন, ‘আমি যদি প্রতিদিন ২ হাজার ৭০০ ক্যালরি গ্রহণ করি, তার এক-চতুর্থাংশ আসে কোকা-কোলা থেকে। প্রতিদিন অন্তত ১২ আউন্সের পাঁচটি ক্যান পান করি।’ প্রতিটি পরিবেশনের পরিমাণ প্রায় ৩৫৫ মিলিলিটার।

বাফেটের ছেলে হাওয়ার্ডের শৈশবের এক বন্ধু সিএনবিসিকে জানিয়েছিলেন, ছোটবেলায় হাওয়ার্ড তাঁর বাবাকে ‘পেপসি ওয়ারেন’ নামে ডাকতেন। জিম রস নামের ওই বন্ধু বলেন, ‘ছোটবেলায় আমরা হাওয়ার্ডের সঙ্গে তাস খেলতাম। মাঝরাতে তাঁর বাবা বাথরোব পরে ঘর থেকে নিচে নেমে আসতেন। সে সময় তিনি পেপসি পান করতেন।’

পেপসির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের অবসান ঘটিয়ে ১৯৮৬ সালে চেরি কোককে আনুষ্ঠানিকভাবে বেছে নেন বাফেট। ওই বছর বার্কশায়ার হ্যাথাওয়ের বার্ষিক সাধারণ সভায় তিনি জানান, প্রায় ৪৮ বছর ধরে পেপসি পান করার পর তাঁর পছন্দে পরিবর্তন এসেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বার্ষিক সভার আনুষ্ঠানিক পানীয় হিসেবেও চেরি কোককে ঘোষণা করেন তিনি।

চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি

স্বামীর আয়ু বৃদ্ধির ধর্মীয় আচারে স্ত্রীর অস্বীকৃতি, থানায় ‘হত্যা চক্রান্তের’ অভিযোগ এক ব্যক্তির

দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, মাটি খুঁড়ে মিলল কোটি-কোটি টাকা

মাটি খুঁড়ে জমানো সোনার কণায় প্রেমিকার জন্য আংটি বানালেন যুবক

চিকিৎসক যদি নারী হন, কম ব্যথা অনুভব করেন পুরুষ রোগী: গবেষণা

নিরামিষ খেয়ে হীনবল, পাঁচ বছর পর ফের মাংস খাওয়া শুরু করলেন বেয়ার গ্রিলস

আজ বিশ্ব চিকা দিবস, এর সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক কী

হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, যেভাবে ধরা পড়ে হারালেন চাকরি

১৯৬টি পার্কিং স্পেস কিনে দ্বিগুণ ভাড়া নিচ্ছেন এক চীনা নারী

মেয়েকে লেকে ফেলে দিলেন মা, ঝাঁপ দিয়ে বাঁচালেন অটোচালক