হোম > ল–র–ব–য–হ

অসুস্থ বলে অফিস ফাঁকি দিয়ে ফ্লাইটে নারী, হঠাৎ দেখেন সেখানে বসে বস!

অসুস্থ বলে বসের কাছ থেকে ছুটি নিলেন আর ঘুরতে গিয়েই যদি বসের সামনে পড়েন তবে কেমন লাগবে? টিকটকে এমনই এক অভিজ্ঞতার ভিডিও শেয়ার করেছেন অস্ট্রেলিয়ার এক নারী লেইলা সোয়ারেস।

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও থেকে জানা যায়, অসুস্থ বলে অফিস থেকে ছুটি নিয়ে ফ্লাইটে চড়ে বসেন লেইলা সোয়ারেস। কিন্তু হঠাৎ বস অর্থাৎ ম্যানেজারকে ওই ফ্লাইটে দেখে আঁতকে উঠলেন তিনি। টিকটকে শেয়ার করা ভিডিওটি ১ কোটি ১০ লাখ বার দেখা হয়েছে।

স্বাস্থ্য নিয়ে মিথ্যা বলার কারণে বিপদে পড়তে পারেন বলে ভিডিওতে আশঙ্কা প্রকাশ করেন সোয়ারেস। তিনি লিখেছেন, ‘বসকে অসুস্থ বলে ছুটি নিলাম, এখন দেখি তিনি একই ফ্লাইটে!’

ভিডিওতে জেটস্টার ফ্লাইট থেকে যাত্রীদের বের হতে দেখা যায়। এ যাত্রীদের মধ্যে সোয়ারেস একজনের ওপর জুম করেন। ধারণা করা হচ্ছে, তিনিই সোয়ারেসের বস। এরপরই সোয়ারেস ক্যামেরা তাঁর দিকে ঘুরিয়ে ফেলেন। বসের কাছে থেকে নিজেকে লুকানোর জন্য তিনি মুখে মাস্ক, সানগ্লাস ও ক্যাপ পরেছিলেন।

কমেন্ট সেকশনে সোয়ারেস বলেন, ম্যানেজার তাঁকে দেখতে পায়নি কারণ তিনি সামনের দরজা দিয়ে উড়োজাহাজে ঢুকেছিলেন এবং সামনের দরজা দিয়েই বের হয়েছেন আর সোয়ারেস পেছনের দরজা ব্যবহার করেছেন। তবে, পরে তিনি ধরা পরেছিলেন কি না এ নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।

সোয়ারেসের এ ভিডিওতে অনেক ব্যবহারকারীই তাঁদের নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন লিখেছেন, ‘আমার সঙ্গেও এমন হয়েছিল। আমি অসুস্থতার কথা বলে শপিং করতে গিয়েছিলাম। আর বস ঠিক আমার পেছনেই ছিলেন। তিনি আমাকে বলেন ‘‘আপনি কী কিনলেন?’’ আমি সেখানেই জমে গিয়েছিলাম।’

আরেক ব্যবহারকারী বলেন, ‘আমি একবার অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে ক্যাসিনোতে গিয়েছিলাম। গিয়ে দেখি রুলেট মেশিনের ওপাশ থেকে আমার বস আমার দিকে হাত নাড়ছেন।’

বিশ্বকাপে সেনেগালের ফিজিও ছিলেন ‘স্ত্রীরোগ বিশেষজ্ঞ’

জুয়ার নেশায় ১৪ জনকে বিয়ে লাস ভেগাসের নারীর

বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের অনুষ্ঠানের আবর্জনাও

খাসি খাওয়ানোর কথা বলে মুরগির মাংস, বিয়েবাড়িতে তুমুল সংঘর্ষ, আহত ১২

চার্জ দেওয়ার টাকা নেই, বিদ্যুৎ বিলের জন্য ‘ভিক্ষা’ করছে রোবট

মাদক কারবারি ধরতে গিয়ে গাড়ি খোয়াল পুলিশ

নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, রুশ যুগল গ্রেপ্তার

বিশ্বের ‘সবচেয়ে সুন্দর’ শিশুদের কার কী পরিণতি

লটারিতে রাতারাতি কোটিপতি হওয়া বৌদ্ধ সন্ন্যাসী যে ঘোষণা দিলেন

ব্রাজিলীয় তিন বোনের সম্মিলিত বয়স ৩১৬ বছর, দীর্ঘায়ুর রহস্য নিয়ে চলছে গবেষণা