হোম > ল–র–ব–য–হ

৬ বছর ধরে এক দোকান থেকে চিপসের প্যাকেট চুরি করছে গাংচিলটি

একটি পাখি দোকান থেকে চিপসের প্যাকেট চুরি করে নিয়ে যায় শুনলে নিশ্চয়ই অবাক হবেন। আর যখন জানবেন এটি এ কাজ করছে ছয় বছর ধরে তখন নিশ্চয় চোপ কপালে উঠবে। কিন্তু সত্যি এমন কাণ্ড করে আসছে একটি গাঙচিল। তার একটি আলুর চিপস চুরির ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়লে রীতিমতো বিখ্যাত হয়ে গেছে পাখিটি।

পাখিটির এই কাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বেশ আনন্দ দিলেও যে দোকান থেকে চিপস চুরি করছে সে তার কর্মচারীরা মোটেই আনন্দে নেই।
   
ইংল্যান্ডের ডোরসেটের ওয়াইক রিজেসের সেন্ট্রাল স্টোর নামের একটি দোকানের কর্মচারীরা জানান, গাঙচিলটির নাম দিয়েছেন তাঁরা স্টিভেন। ছয় বছর ধরে চিপসের প্যাকেট চুরি করতে এভাবে লুকিয়ে দোকানে ঢুকছে এটি।

‘কেউ হয়তো ভাবতে পারেন আমি মজা করছি, কিন্তু আশ্চর্যজনক হলেও একটা গাঙচিলের কারণে আমার স্টকে টান পড়ে গেছে।’ বিবিসিকে বলেন দোকানটির ম্যানেজার স্টুয়ার্ট হারমার। 

হারমার জানান, গত দুই মাসে ত্রিশটির মতো চিপসের প্যাকেট নিয়ে চম্পট দিতে সফল হয়েছে পাখিটি। দরজা খোলা পেলেই এটি ভেতরে ঢুকে পড়ে। পাখিটিকে নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকতে হয় দোকানের কর্মচারীদের। 

‘দরজা বন্ধ থাকলে ঠোঁট দিয়ে ধাক্কা মেরে খোলার চেষ্টা করে সে।’ বলেন হারমার।

দোকানের কর্মচারীরা বাধ্য হয়ে বিভিন্ন জায়গায় ক্রেতাদের উদ্দেশ্য সতর্কবার্তা টাঙিয়েছেন। সেখানে লেখা, ‘আমাদের আবাসিক চোরকে দূরে রাখতে আপনার পেছনের দরজা বন্ধ রাখুন।’

হারমার বলেছেন যে পাখিটি বারবিকিউ বিফ ফ্ল্যাভারের চিপসের প্রতি বেশি আগ্রহ দেখানোতে শেলফে পরীক্ষামূলকভাবে মসলাদার চিপস রেখে দেখেছেন এগুলোর বদলে। আশা করেছিলেন এতে গাঙচিলটি নিরুৎসাহিত হবে। কিন্তু এতে কোনো লাভ হয়নি। যে চিপস পেয়েছে সামনে সেটাই চুরি করেছে ধূর্ত পাখিটি।

‘উনি যেন দ্রুত মারা যান’, মন্দিরের দানবাক্সে ২০ রুপির নোটে লেখা আরজি

বিশ্বকাপের মৌসুমে মেক্সিকোতে যেভাবে তারকাখ্যাতি পেল একটি হাঁস

ইয়েমেনের সেই ‘স্পাইডারম্যান’ পড়ে গেলেন আগ্নেয়গিরির জ্বালামুখে

ভারতের বিহারে চুরি হয়ে গেল আস্ত মোবাইল টাওয়ার

ভবন ৩২ তলা, ফ্ল্যাট বিক্রি হলো ৩৪ তলার

১২ বছরের অটিস্টিক শিশু সেজে প্রতারণা, ব্রাজিলে গ্রেপ্তার ৩৭ বছরের নারী

রানি মৌমাছির কাণ্ডে ভাইরাল ভারতীয় যুবকের শ্বাসরুদ্ধকর ৩০ মিনিট

‘চাচাতন্ত্রী’ ভারত

বিমানবন্দরে মসলাকে হেরোইন ভাবায় ৫৭ দিন কারাগারে ভারতীয় ব্যবসায়ী

কমান্ডার ইন বিফ: নারায়ণগঞ্জের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে এবার এএফপির প্রতিবেদন